অংশাবতার অংশাবতার বিশেষ্য দেবতাকর্তৃক আংশিকভাবে জীবদেহ ধারণ; দেবতার অংশরূপে জন্মগ্রহণ (অবতার দ্রষ্টব্য)। (বিদ্রুপার্থে) প্রতিনিধি। ‘সে তখন তারই অংশাবতার।’ সৈয়দ মুজতবা আলী, ১৯৬০। ব্যুৎপত্তি অংশ২ + অবতার।