ইউরেশিয়ান

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইউরোপীয় ও এশীয় মাতা-পিতার সন্তান, যাদের মাতা-পিতার একজন ইউরোপীয় এবং অপরজন এশীয়; সঙ্কর জাতি বিশেষ। ব্যুৎপত্তি ইংরেজি Eurasian-এর লিপ্যন্তর।

ইউরেশীয়

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইউরোপীয় ও এশীয় মাতা-পিতার সন্তান, যাদের মাতা-পিতার একজন ইউরোপীয় এবং অপরজন এশীয়; সঙ্কর জাতি বিশেষ। ব্যুৎপত্তি ইংরেজি Eurasian।

ইউনানী

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য আয়োনিয়ার অধিবাসী; গ্রীক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষণ গ্রীক (গ্রিক); গ্রীস সম্বন্ধীয়; যাবনিক। গ্রীক আয়ুর্বেদীয়; হাকিমি। ‘যুনানী ঔষধালয়’। ব্যুৎপত্তি আরবী ইউনান (য়ূনান); তুলনামূলক সংস্কৃত যবন।

ইআ

এডুলিচার শব্দকোষ

১ আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ‘য়্যা’ এর রূপান্তর; ২৪ পরগণা অঞ্চলে বিশুদ্ধ (ে) একারে পরিণত। (বিশেষ্যে) ছেল্যা = ছেলিয়া = ছেলে। (অসমাপিকা-ক্রিয়া) কর্য়া = করিয়া = করে। ব্যুৎপত্তি ই + আ। হিন্দির অনুকরণে। ২ অসমাপিকা-ক্রিয়া, বিভক্তি আসা, দেখা, করা ইত্যাদি ক্রিয়াপদে যুক্ত হইয়া ক্রিয়ার অসমাপ্তি ও অন্য ক্রিয়াপদের দ্বারা বাক্যে সমাপ্তির আকাঙ্ক্ষা বুঝায়। যথা— ইয়াযোগে … Read more

ইঅ

এডুলিচার শব্দকোষ

অব্যয় এই; টি; এবং (দোহা ১১৪)। ব্যুৎপত্তি [ব্যাকরণ] সৌরসেনী ভাষায় ক্ত্বা প্রত্যয়ের স্লেথ ইঅ আদেশ (বররুচি, ১২-৯)। মিলিঅ = মিলিয়া = মিলিত হইয়া।

ইউনিট

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য একক; ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক। ব্যুৎপত্তি ইংরেজি unit.

ইউনানি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য আয়োনিয়ার অধিবাসী; গ্রিক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষণ গ্রীক (গ্রিক); গ্রিস সম্বন্ধীয়; যাবনিক। গ্রিক আয়ুর্বেদীয়; হাকিমি। ‘যুনানি ঔষধালয়’। ব্যুৎপত্তি আরবী ইউনান (য়ূনান); তুলনামূলক সংস্কৃত যবন।