ইলাহী রাত

এডুলিচার শব্দকোষ

ইলাহী রাত/ -মহরমের জাগরণের রাত্রি; দীর্ঘ রাত্রি যা ফুরাইতেই চাহে না।

ইলাহী সন

এডুলিচার শব্দকোষ

ইলাহী সন/ -আকবর বাদশাহ প্রবর্তিত সাল। হিজরী হইতে ১০ বৎসরের ব্যবধান ও হজরৎ মুহম্মদের মৃত্যু তারিখ হইতে গণনীয়। — (মোহাম্মদী পঞ্জিকা) প্রবাসী, ১৩২৭।

ইলাহী

এডুলিচার শব্দকোষ

ইলাহী/ [আরবী ইলাহি] উচ্চ; মহান্। ২ ঈশ্বর। ৩ বিশেষণ, বিরাট্; অতিরিক্ত; অধিক। প্রয়োগ— ইলাহী খরচ, ইলাহী কাণ্ড বা কারখানা। এলাহী দ্রষ্টব্য।

ইলি

এডুলিচার শব্দকোষ

ইলি/ [প্রাদেশিক] বিশেষ্য, কাটারী।

ইলিবিলি

এডুলিচার শব্দকোষ

ইলিবিলি/ [হিন্দি বিল-বিলানা (কীটাদির এদিকে ওদিকে বাঁকা ভাবে গতি)। ‘হিলিবিলি, ইত্যাদি] বিশেষ্য, আঁকা-বাঁকা গমন। ‘ডাঙ্গর উকুন নীকী করে, ইলিবিলি।’ —অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।

ইলিম

এডুলিচার শব্দকোষ

ইলিম/ [আরবী ‘ইলম’ (বিদ্যা। আ়লিম্—বিদ্বান্)] বিশেষ্য, বিদ্যা।

ইলিমিলি

এডুলিচার শব্দকোষ

ইলিমিলি/ [ইষ্টমন্ত্রের জপমালা > ? তুল-শ্রীমানী > প্রাদেশিক গ্রাম্য—ছিলিমিলি। মিলির সহিত অনুপ্রাসার্থ ইষ্ট > ইলি] বিশেষ্য, অস্পষ্ট বাক্য; অর্থহীন শব্দ। ‘ইলিমিলি জপে সদা ছিলিমিলি মালে।’—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইলাজ

এডুলিচার শব্দকোষ

ইলাজ/ বি. রোগের চিকিৎসা বা উপশম। [আ. ইলাজ্]।