ইমানদারী

এডুলিচার শব্দকোষ

ইমানদারী/ [আরবী ইমান + ফারসি দার + বাংলা ঈ] বিশেষ্য, বিশ্বাসের কার্য; বিশ্বস্ততা; সাধুতা; কৃতজ্ঞতা। বিশেষণ, ইমানদার।

ইয়ারকি

এডুলিচার শব্দকোষ

ইয়ারকি/ [ফারসি-ইয়ারী + কি (হিন্দির অনুকরণে। তৎসুলভ কর্ম বা ক্রিয়া অর্থে। তুলনামূলক = ডুবকী = ডুবনে কী ক্রিয়া)] বিশেষ্য, হাস্য পরিহাস বা রসিকতা; যৌবনসুলভ রহস্যালাপ; অসার আমোদ আহ্লাদ; হাস্য কৌতুকাদি। ‘গল্পে এয়ার্কিতে মঠে ও মস্‌জিদে, তোমার সত্তা ভিন্ন সকল বাতিল হয়।’—রজনীকান্ত সেন।

ইমাম

এডুলিচার শব্দকোষ

ইমাম/ [আরবী ইমাম্ = যিনি অগ্রে অগ্রে গমন করেন] বিশেষ্য, অগ্রদুত pioneer. [হজ̣রৎ আলী প্রভৃতি ঈশ্বরের ইমাম]। ইমাম বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। [আ. ঈমাম্]।

ইমামবাড়া

এডুলিচার শব্দকোষ

ইমামবাড়া/ [এমামবাড়া দ্রষ্টব্য] বিশেষ্য, যে বাড়ীতে মুসলমানদিগের মহরমোৎসবের অর্থাৎ আলী এবং তাঁর পুত্রদ্বয় হাসন হোসেনের দেহান্তোৎসব হয় বা যথায় তাজিয়া বা গোমারা রক্ষিত হয় এবং যা প্রতিষ্ঠাতার পারিবারিক সমাধি স্থানরূপে ব্যবহৃত হয়। ইমামবাড়া বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ।

ইমারত

এডুলিচার শব্দকোষ

ইমারত/ [আরবী ইমারৎ] বিশেষ্য, পাকাবাড়ী; অট্টালিকা। ইমারত বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। [আ. ইমারত্]।

ইমারতি দোকান

এডুলিচার শব্দকোষ

ইমারতি দোকান/ – পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়।

ইয়ৎ

এডুলিচার শব্দকোষ

ইয়ৎ/ [ইদম্ (ইহা) + যৎ (পরিমাণার্থে)] বিশেষণ, এতাবৎ; এত; এই পরিমাণ। স্ত্রীং ইয়তী [ক্রমেই বাংলায় অপ্রচলিত হচ্ছে।]

ইয়ত্তা

এডুলিচার শব্দকোষ

ইয়ত্তা/ [ইয়ৎ + তা (ভাববাচ্য)। তুলনামূলক হিন্দি ইহাঁ তক্] বিশেষ্য, এতপরিমাণ; সংখ্যা; গণনা; অবধারণ। ‘অদৃষ্টপূর্ব ঐ সভা সম্যক্ নিরীক্ষণ করিয়াও দৃষ্টান্তদ্বারা নির্দ্দেশ বা ইয়ত্তা করা কোন ক্রমেই সম্ভাবিত নহে।’—মহাভারত (প্রতাপচন্দ্র রায়)। ক্রিয়া, ইয়ত্তা করা। ইয়ত্তা বি. ১ পরিমাণ বা সংখ্যা; ২ হিসাব; ৩ সীমা। [সং. ইয়ৎ + তা]।

ইয়া

এডুলিচার শব্দকোষ

ইয়া/ ইয়া১ [ই + আ। হিন্দি অনুকরণে] আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ‘য়্যা’ এর রূপান্তর; ২৪ পরগণা অঞ্চলে বিশুদ্ধ (ে) একারে পরিণত। প্রয়োগ— (বিশেষ্যে) ছেল্যা = ছেলিয়া = ছেলে; (অসমাপিকা-ক্রিয়া) কর্য়া = করিয়া = করে। ইয়া২ [= ইআ (সংস্কৃত = ত্বা = তুল = ইংরেজি participle) > য়া = ‍্যা। (পূর্ববঙ্গ)] অসমাপিকা-ক্রিয়া, বিভক্তি। আসা, দেখা, করা … Read more