ইন্দ্রপাত

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রপাত/ -ইন্দ্রপতন এর অনুরূপ। কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।

ইন্দ্রপুর

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রপুর/ বিশেষ্য, সুমাত্রাদ্বীপের দক্ষিণ-পশ্চিমে বেঙ্কুলেনের ১০০ ক্রোশ উত্তর পশ্চিমস্থ নগরী বিশেষ।—সন্দেশাবলী।

ইন্দ্রপুরী

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রপুরী/ বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ইন্দ্রপুরী বিশেষ্য, মানসোত্তর পর্বতের পূর্বদিকে স্থাপিত [ভারতকোষ]

ইন্দ্রমণি

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রমণি/ বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)। ইন্দ্রমণি বিশেষ্য, ইন্দ্রনীল (দ্রষ্টব্য)।

ইন্দ্রত্ব

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রত্ব/ [ইন্দ্র + ত্ব (ভাববাচ্য)] বিশেষ্য, ইন্দ্রের পদ এবং ঐশ্বর্য্য। ২ স্বর্গের আধিপত্য। ৩ রাজত্ব। ৪ প্রাধান্য। ইন্দ্রত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য।

ইন্দ্রদারু

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রদারু/ [ইন্দ্র-দারু (বৃক্ষ)] বিশেষ্য, দেবদারু বৃক্ষ।