ইন্তিহা

এডুলিচার শব্দকোষ

ইন্তিহা/ [আরবী ইনতহা] বিশেষ্য, শেষ; সীমা; একশেষ।

ইনসান

এডুলিচার শব্দকোষ

ইনসান/ বি. মানুষ; প্রকৃত মানুষ। [আ. ইনসান্]। ইন-সানিয়াত বি. মনুষ্যত্ব।

ইনসাফ

এডুলিচার শব্দকোষ

ইনসাফ/ বি. সুবিচার, ন্যায়বিচার। [আ. ইন্সাফ্]।

ইনাম

এডুলিচার শব্দকোষ

ইনাম/ [আরবী ঈনাম্ (অর্থদান) বিশেষ্য, দান; আপনার অধীন ব্যক্তিকে যা দান করা যায়; ৱখশিশ; পুরস্কার। ‘ইনাম কি চাহ বলি পাতশা জিজ্ঞাসে।’—অন্নদামঙ্গল। ইনাম বি. পুরস্কার; বখশিশ। [আ. ঈনাম্]।

ইনামভূমি

এডুলিচার শব্দকোষ

ইনামভূমি/ বিশেষ্য, উপকার করিলে গবর্ণমেন্ট পুরস্কার স্বরূপ যে নিষ্কর ভূমি দান করেন; নিষ্কর ভূমি। ‘বৈদ্যনকুল তুমি খাইবে ইনামভূমি, চিকিৎসা করিবে রাজপুরে।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইনকম্‌টেক্স

এডুলিচার শব্দকোষ

ইনকম্‌টেক্স/ [ইংরেজি Income-tax] বিশেষ্য, প্রজার উপার্জনের উপর রাজা যে কর আদায় করেন; আয়কর।

ইনকম্‌ট্যাক্স

এডুলিচার শব্দকোষ

ইনকম্‌ট্যাক্স/ [ইংরেজি Income-tax] বিশেষ্য, প্রজার উপার্জনের উপর রাজা যে কর আদায় করেন; আয়কর।

ইনকাম

এডুলিচার শব্দকোষ

ইনকাম/ বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)। [ইং. income]।

ইনকার

এডুলিচার শব্দকোষ

ইনকার/ বি. অস্বীকার, অগ্রাহ্য করা। [আ. ইন্কার]।