ইদ্দৎ

এডুলিচার শব্দকোষ

ইদ্দৎ/ যে সময়ের মধ্যে মুসলমান বিধবার শাস্ত্রমতে পুনরায় বিবাহ হয় না।

ইধ্ম

এডুলিচার শব্দকোষ

ইধ্ম /[ইন্‌ধ্ (প্রজ্বলিত করা) + ম (সংজ্ঞার্থে) —যাকে জ্বালান যার] বিশেষ্য, জ্বালানি কাষ্ঠ।

ইধ্মবাহ

এডুলিচার শব্দকোষ

ইধ্মবাহ/ [ইধ্ম + বাহ (যে বহন করে) তেজস্বী অগস্ত্যনন্দন বাল্যকালেই পিতার আলয়ে অগ্নি-সন্দীপন কাষ্ঠের ভার বহন করিতেন বলিয়া তাঁর এই নাম (মহাভারত) বিশেষ্য, অগস্ত্যের পুত্র।

ইত্যনুসারে

এডুলিচার শব্দকোষ

ইত্যনুসারে/ [ইতি + অনুসারে] ক্রিয়া-বিশেষণ, ইহার অনুযায়ী; এইরূপে। ইত্যনুসারে ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। [সং. ইতি + অনুসারে]।

ইত্যবসরে

এডুলিচার শব্দকোষ

ইত্যবসরে/ [ইতি-অবসরে] অব্যয়,  এই অবসরে; এই সুযোগে। ইত্যবসরে ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)। [সং. ইতি + অবসরে]।

ইত্যাকার

এডুলিচার শব্দকোষ

ইত্যাকার/ [ইতি-আকার] অব্যয়, এই প্রকার; এবম্প্রকার; এইরূপ। ‘মহারাজ মানসিংহ আপনচিত্তে ইত্যাদি নানা প্রশ্নের পুনঃপুনঃ আন্দোলন করিতে লাগিলেন।’ —নবাবনন্দিনী (দামোদর)। ইত্যাকার বিণ. এই আকারের; এই রকমের (ইত্যাকার কথাবার্তা)। [সং. ইতি + আকার]।

ইতিহাসজ্ঞ

এডুলিচার শব্দকোষ

ইতিহাসজ্ঞ/ (-স-) [ইতিহাস -জ্ঞা (জানা) + অ (কর্তৃবাচ্য)] বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।

ইত্যাদি

এডুলিচার শব্দকোষ

ইত্যাদি/ [ইতি-আদি] অব্যয়,  এবং। ২ প্রভূতি; এতৎ প্রভূতি। ৩ ইতর। ‘ইত্যাদি নারীর মায়া নাহি বুঝে নর।’—মহাভারত (কাশী)। ৪ এই প্রকার; এবম্প্রকার। ‘ইত্যাদি অনেক বিধ কৃষ্ণে বুঝাইয়া। আপনি গেলেন রাম কৃষ্ণেরে রাখিয়া॥’—মহাভারত, আদি (কাশী)। ইত্যাদি ityādi অব্য. প্রভৃতি এইরকম আরও। [সং. ইতি + আদি]।

ইতিহাসবিৎ

এডুলিচার শব্দকোষ

ইতিহাসবিৎ/ বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।