ইস্তিহারী

এডুলিচার শব্দকোষ

ইস্তিহারী/ বিশেষণ, নিলাম বিক্রয় সম্বন্ধীয়।

ইস্তমোরারী

এডুলিচার শব্দকোষ

ইস্তমোরারী/ [আরবী -ইস্তিম্রারী। গ্রা◦ -’ইস্তমকরারি’, ‘ইস্তিমারী’] বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।

ইস্তেমাল

এডুলিচার শব্দকোষ

ইস্তেমাল/ [আরবী -ইস্তি (আ̣) মাল] বিশেষ্য, ব্যবহার; প্রয়োগ; প্রথা; চলন। ইস্তেমাল ইস্তামাল -এর রূপভেদ।

ইস্তম্রারী তালুক

এডুলিচার শব্দকোষ

ইস্তম্রারী তালুক /-১৭৯৩ খৃঃ অব্দের চিরস্থায়ী বন্দোবস্তের (permanent settlement) পূর্ব হতে যে সমস্ত চিরস্থায়ী তালুক যার খাজনা চিরনির্দিষ্ট ও যার নিরিখ বৃদ্ধি হয় না; মোকররী তালুক।

ইস্তাফা

এডুলিচার শব্দকোষ

ইস্তাফা/ [আরবী -ইস্ত ্ আফা̣ = মাফ। গ্রা◦-এস্তবা] বিশেষ্য, ক্ষমা; মাফ। ২ চাকরি ছাড়িবার উদ্দেশ্যে জবাবপত্র। ৩ শেষ। ‘এখানে ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল।’—দ্বিজেন্দ্রলাল রায়। ‘সংগ্রামে ইস্তফা দেওয়াই সাব্যস্ত কলিলেন।’ —নরওয়ে ভ্রমণ (গুপ্তা)।

ইস্তামাল

এডুলিচার শব্দকোষ

ইস্তামাল/ বি. ১ ব্যবহার; ২ অভ্যাস; ৩ অনুশীলন। [অ. ইস্তামাল]।

ইস্তাহার

এডুলিচার শব্দকোষ

ইস্তাহার/ [আরবী -ইশ্তি- হার্। আরবী -শোহ্রৎ (প্রচার) > গ্রা◦ এস্তেহার] বিশেষ্য, বিজ্ঞাপন; নোটিস। ইস্তাহার বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]।

ইস্তিমুরারী

এডুলিচার শব্দকোষ

ইস্তিমুরারী/ [আরবী -ইস্তিম্রারী। গ্রা◦ -’ইস্তমকরারি’, ‘ইস্তিমারী’] বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।