ইটান

এডুলিচার শব্দকোষ

ইটান/ ক্রিয়া, ইষ্টক নিক্ষেপ করিয়া প্রহার করা; ইষ্টকাঘাত করা।

ইটাল

এডুলিচার শব্দকোষ

ইটাল/ [ইষ্টক >। প্রাচীন বাংলা। ‘জয়া- নন্দের চৈতন্য মঙ্গল ও শ্রীকৃষ্ণকীর্তনে হাটাল, হেঁটাল’ —চারু বন্দ্যোপাধ্যায়] বিশেষ্য, ইট [অপ্রচলিত]।

ইটি

এডুলিচার শব্দকোষ

ইটি/ [হিন্দি ইঠী] অব্যয়, সম্মুখবর্তী বস্তু বা ব্যক্তি [বাশিষ্টার্থে বা নির্দ্দিষ্ট এই অর্থে টি যুক্ত হয়]

ইটিসিটি

এডুলিচার শব্দকোষ

ইটিসিটি/ [ইটি, এটি + সিটি (সেটি)] এ জিনিষ সে জিনিষ; বাজে বিষয় ব্যাপার বস্তু; বাজে কাজ। ‘লয়ে পুঁথি দু’ চারিটি নেড়ে চেড়ে ইটি সিটি এই মত কাটে দিন রাত।’ —সোণার তরী।

ইটের গাঁথনি

এডুলিচার শব্দকোষ

ইটের গাঁথনি/ একখানির উপর একখানি করে কাদা বা চূণ সুরকী ইত্যাদি মসলা দ্বারা ভিত, দেওয়াল ইত্যাদির গাঁথন।

ইটের পাঁজা

এডুলিচার শব্দকোষ

ইটের পাঁজা /— পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।

ইড়কি

এডুলিচার শব্দকোষ

ইড়কি/ [প্রাদেশিক] বিশেষ্য, গুঁতা; ঠোকর; ঘোড়ার পেটে পা বা জুতার কাঁটার আঘাত দিয়া ইসারা করণ। ‘ইড়কি দিতে চলে ইসারাতে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইড়া

এডুলিচার শব্দকোষ

ইড়া/ [ইল্ (গমন করা, ক্ষেপণ করা ইত্যাদি) + অ (কর্তৃবাচ্য), আ (স্ত্রীং), ল = ড়] বিশেষ্য, বাণী; সরস্বতী। ২ স্বর্গ। ৩ পৃথিবী। ৪ ধেনু। ৫ ইক্ষ্বাকুকন্যা; বুধপত্নী। ৬ দক্ষকন্যা; কশ্যপপত্নী। ৭ মনুর পত্নী। খণ্ড প্রলয়ের পর ইহাঁর গর্ভে পুনরায় মনুবংশ উৎপন্ন হয়। ৮ শরীরস্থ রক্তবাহিকা নাড়ী বিশেষ (মেরুদণ্ডের বাম পার্শ্বে অবস্থিত)। ৯ [বৈদিক] ইষ্টি যজ্ঞ … Read more

ইড়িক

এডুলিচার শব্দকোষ

ইড়িক/ [প্রাদেশিক] বিশেষ্য, গুঁতা; ঠোকর; ঘোড়ার পেটে পা বা জুতার কাঁটার আঘাত দিয়া ইসারা করণ। ‘ইড়কি দিতে চলে ইসারাতে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইটখোলা

এডুলিচার শব্দকোষ

ইটখোলা/ [খোলা = ক্ষেত্র; ইট তৈয়ার করিবার স্থান বা মাঠ] বিশেষ্য, পাঁজা পুড়াইবার মাঠ; পাঁজা খোলা। ইটখোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়।