ইঞ্চি
ইঞ্চি/ [ইংরেজি inch] বিশেষ্য, ১২ যবোদর পরিমাণ; বুরুল। ইঞ্চি বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; ১ ফুটের ১/১২ অংশ। [ইং. inch]।
ইঞ্চি/ [ইংরেজি inch] বিশেষ্য, ১২ যবোদর পরিমাণ; বুরুল। ইঞ্চি বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; ১ ফুটের ১/১২ অংশ। [ইং. inch]।
ইঞ্জিন [ইংরেজি < Engine] বিশেষ্য, বাষ্পীয় শকটাদির কল; বাষ্পীয় যন্ত্র। ২ যুদ্ধে ব্যবহৃত যন্ত্রবিশেষ। ৩ জ্বলন্ত গৃহে জল উত্তোলন বা প্রক্ষেপের যন্ত্রবিশেষ; জল প্রক্ষেপক। ৪ যন্ত্র। ইঞ্জিন বিশেষ্য, ১ কলকারখানার চালকযন্ত্র; ২ যে চালকযন্ত্র মোটরগাড়ি বা রেলগাড়িকে চালিত করে। [ইংরেজি engine]।
ইঞ্জিনিয়র/ [ইংরেজি Engineerএর লিপ্যন্তর বাংলা এঞ্জিনিয়ারও বলে] বিশেষ্য, যন্ত্রাধ্যক্ষ; কলপরিচালক। ২ যন্ত্রবিজ্ঞানজ্ঞ। ৩ পূর্তাদি বিদ্যায় পারদর্শী; পূর্তবিভাগীয় প্রধান কর্মচারী। সর্বপ্রধানকে চীফ ইঞ্জিনিয়র (Chief-Engineer) বলে।
ইঞ্জিনিয়ার/ বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]।
ইঞ্জিনিয়ারিং/ বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। ☐ বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।
ইঞ্জিল/ [আরবী ইন্জীল্ = সুসংবাদ। গ্রীক eu = well, angellein to bring news. ইংরেজি evangel = good-news, the gospel. তুলনামূলক ‘মথি লিখিত সুসংবাদ’] বিশেষ্য, মুসলমানী ভাষায় বাইবেলের নাম the new Testament.
ইঞ্জীল/ [আরবী ইন্জীল্ = সুসংবাদ। গ্রীক eu = well, angellein to bring news. ইংরেজি evangel = good-news, the gospel. তুলনামূলক ‘মথি লিখিত সুসংবাদ’] বিশেষ্য, মুসলমানী ভাষায় বাইবেলের নাম the new Testament.