ইচ্ছাজনিত

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য বাসনা হতে উদ্ভুত; অভিলাষজাত। খাম-খেয়ালি থেকে উদ্ভুত। ব্যুৎপত্তি ইচ্ছা + জনিত।

ইচ্ছাক্রমে

এডুলিচার শব্দকোষ

ক্রিয়া-বিশেষণ ইচ্ছায়; বাসনানুসারে; বাঞ্ছাপূর্বক; নিজের ইচ্ছায়; স্বেচ্ছায়। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + ক্রমে।

ইচ্ছাকৃত

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইচ্ছা করে করা বা সম্পাদিত; নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + কৃত।

ইচ্ছাকল্পতরু

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য অভীষ্টদাতা বৃক্ষ; বাসনা পূর্ণকারী কল্পবৃক্ষ; বাঞ্ছাকল্পতরু। [বাঞ্ছা বা ইচ্ছাকল্পতরু স্বরূপ অর্থে] বিষ্ণু; কৃষ্ণ। ‘বাঞ্ছাকল্পতরু তুমি, এই বাঞ্ছা করি আমি, চিতগামী হয়ে কর ধন্য এ জীবন।’ —বাংলা গান। অভীষ্টদাতা; ইষ্টদেবতা। ব্যুৎপত্তি ইচ্ছা (পূর্ণকারী) কল্পতরু, মধ্যপদলোপী।

ইকেবানা

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য (প্রধানত ঘরে) ফুল সাজাবার জাপানি প্রথা। ব্যুৎপত্তি জাপানি।

ইংরেজিয়ান

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইংরেজদের চালচলনের উৎকট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা। ব্যুৎপত্তি european এর নকলে(?)।

ইন্দুর

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী উন্দীর; তেলুগু পান্দিকক্কু।

ইঙ্গুদী তেল

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইঙ্গুদ তেল; ইঙ্গুদ বা ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল। ব্যুৎপত্তি সংস্কৃত ইঙ্গুদী + বাংলা তেল।

ইঙ্গুদী

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য কাঁটাযুক্ত তাপস তরু; কণ্টকী বৃক্ষবিশেষ; Terminalia Catappa.। (পুংলিঙ্গ) ইঙ্গুদ। জ্যোতিষ্মতী। লতাফটকী; putranjiva; balanites roxburghii. বিশেষত্ব ইঙ্গুদীবৃক্ষ ১৫/১৬ হাত উচ্চ হয়। এর ফল আমফলের মত কিন্তু তিক্তাস্বাদ। বীজ হতে তৈল হয়। পুর্বকালের ঋষিগণ এই তৈল ব্যবহার করতেন। সংস্কৃত সাহিত্যে এই শব্দের বহুল প্রয়োগ আছে। ব্যুৎপত্তি সংস্কৃত √ ইন্‌গ্ (গমনে) দ (যে দান করে) ঈ — … Read more

ইগল

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ; ঈগল। ব্যুৎপত্তি ইংরেজি eagle।