অংশাবতরণ অংশাবতরণ বিশেষণ দেবতাদির অংশরূপে ভূতলে আবির্ভাব বা জন্মগ্রহণ; আংশিক অবতার। ‘(দেবাসুরাণাম্) অংশাবতরণং … কীর্ত্তিতম্’ মহাভারত, আদিপর্বের অন্তরগত অংশাবতরণপর্ব। ব্যুৎপত্তি সংস্কৃত অংশে অবতরণ, সুপ্সুপা; ক্লীবলিঙ্গ।