ইকড়ি-মিকড়ি ইকড়ি-মিকড়ি বিশেষ্য ছেলেদের খেলা, এতে দু’হাতের তল উপুড় করে প্রত্যেক আঙুলের উপর এই বলে চিমটি কাটতে হয়— ‘ইকড়ি-মিকড়ি চাম চিকড়ি, চামে কাটা মজুমদার, ধেয়ে এল দামুদর’ ইত্যাদি। ছড়া হতে খেলার নাম। ব্যুৎপত্তি দেশি।