Alphabet: ই
ইষ্টগোষ্ঠী
ইষ্টগোষ্ঠী/ বিশেষ্য, গুরু সম্প্রদায়ানুসারে সম্যক্ আলাপ। ‘ইষ্ট গোষ্ঠী বিচার করি না করিহ রোষে।’ ‘এই মত দুইজনে ইষ্টগোষ্ঠী করি,’—চৈতন্য চরিত।
ইষ্টতম
ইষ্টতম/ [ইষ্ট (প্রিয়) + তম (বছর মধ্যে একের উৎকর্ষজ্ঞাপক)] বিশেষণ, সর্ব্বাপেক্ষা অধিক অভিলষিত। ২ অত্যন্ত প্রিয়। স্ত্রীং ইষ্টতমা।