ইরাবতী
ইরাবতী/ বি. ১ পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; ২ ব্রহ্মদেশের নদীবিশেষ। [সং. ইরা (জল) + বতী]। ইরাবতী বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, নদীবিশেষ; পঞ্জাবের অন্তর্গত নদীবিশেষ; রাবী। ২ ব্রহ্মদেশীয় নদী বিশেষ; ঐরাবতী। ৩ ভব নামক রুদ্রের পত্নী।
ইরাবতী/ বি. ১ পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; ২ ব্রহ্মদেশের নদীবিশেষ। [সং. ইরা (জল) + বতী]। ইরাবতী বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, নদীবিশেষ; পঞ্জাবের অন্তর্গত নদীবিশেষ; রাবী। ২ ব্রহ্মদেশীয় নদী বিশেষ; ঐরাবতী। ৩ ভব নামক রুদ্রের পত্নী।
ইলাকা/ [আরবী -ইলাকা] গ্রামের অধিবাসীর সরহদ্দ বা অধিকার সীমা। ২ অধীনতা। ৩ সম্পর্ক (এই অর্থে গ্রাম্য-এলেক্কা)। ইলাকা এলাকা-র অপ্র. রূপভেদ।
ইরাবান/ বি. সমুদ্র। [সং. ইরা (জল) বান্]। ইরাবান্ [ইরাবৎ. ইরা (জল) + বৎ (স্ত্য)] বিশেষ্য, সমুদ্র। ২ অর্জুনের পুত্র; নাগকন্যা উলুপী-গর্ভজাত। ৩ হিমালয়স্থিত হ্রদ বিশেষ। ইহা হতে ইরাবতী নদী উৎপন্ন হয়েছে। স্ত্রীং ইরাবতী।
ইরিণ/ [ঋ = ইর্ (গমন করা) + ইন (সংজ্ঞার্থে)] বিশেষ্য, মরু; উষর ভূমি; ক্ষার ভূমি। ২ জলশূন্য এবং বৃক্ষাদি-বিহীন ভূভাগ। ৩ শূন্য।
ইর্সাল/ [আরবী ইর্সাল = কোন কিছু প্রেরণ] বিশেষ্য, খাজনা; রাজস্ব। ২ জমীদারী হতে বাৎসরিক আদায় জমীদারের নিকট প্রেরণ [দ্রষ্টব্য— ‘The sending of remittances from the villages to the zemindar or to the District Treasurer, and from thence to the exchequer.’ —Wilson.]
ইল/ ইল১ বিশেষ্য, মনুর বরপুত্র, সুদ্যুম্ন নামে খ্যাত। একদা মৃগয়াব্যাজে ইল শঙ্করশপ্ত কুমার-বনে প্রবেশ করায় নারী হন। অতঃপর আরাধনায় তুষ্ট হইয়া শঙ্করই তাঁহাকে ‘একমাস পুরুষ একমাস নারী হইবেন’ এই বর প্রদান করেন। স্ত্রী অবস্থায় বুধের সহিত তাঁহার মিলন হইলে পুরূরবার জন্ম হয়। পুরুষ অবস্থায় ইঁহার উৎকল, গয় ও বিমল নামে তিন পুত্র হয়।—পদ্ম পুরাণ। (ইলা … Read more
ইলচী/ [প্রাদেশিক] বিশেষ্য, চিংড়ী মাছ। ‘থোড় উডুম্বর ইলচী মাছে, খাইলে মুখের অরুচি ঘুচে।’—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ২ [গ্রাম্য ইল্চে] বিশেষণ, নিকৃষ্ট; অধম; নীচ।
ইলবিল/ [হিন্দি বিল-বিলানা (কীটাদির এদিকে ওদিকে বাঁকা ভাবে গতি)। ‘হিলিবিলি, ইত্যাদি] বিশেষ্য, আঁকা-বাঁকা গমন। ‘ডাঙ্গর উকুন নীকী করে, ইলিবিলি।’ —অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।
ইরাক/ [আরবী -ইরাক্] বিশেষ্য, আরব সীমান্তে পারস্য দেশের দ্রাক্ষাকুঞ্জ ও দ্রাক্ষাজাত সুরার জন্য প্রসিদ্ধ প্রদেশ বিশেষ।