ইয়াংকি

এডুলিচার শব্দকোষ

ইয়াংকি/ বি. (বিদ্রূপে বা ঈষৎ নিন্দায়) আমেরিকার লোক। ☐ বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। [ইং. Yankee]।

ইয়াকুত

এডুলিচার শব্দকোষ

ইয়াকুত/ [ফারসি] বিশেষ্য, লাল মণি ruby. ইয়াকুত বি. চুনি বা রুবি। [আ. য়াকুত]।

ইয়াঙ্কি

এডুলিচার শব্দকোষ

ইয়াঙ্কি/ বি. (বিদ্রূপে বা ঈষৎ নিন্দায়) আমেরিকার লোক। ☐ বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। [ইং. Yankee]।

ইয়াদ

এডুলিচার শব্দকোষ

ইয়াদ/ [ফারসি য়া̣দ্] বিশেষ্য, স্মরণ; ধারণা। ইয়াদ বি. স্মরণ, স্মৃতি; খেয়াল (ইয়াদ রেখো)। [ফা. য়াদ্]।

ইমান

এডুলিচার শব্দকোষ

ইমান/ ঈমান [আরবী ঈ়মান] বিশেষ্য, ধর্ম; বিশ্বাস। ‘আল্লাহ্ তা’লা ব্যতীত কেহ একদণ্ডের (আরাধনার) যোগ্য নয় ও মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর শেষ নবী ও রাসূল এই কথা বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কার্যে পরিণত করার নাম ঈমান। ২ বিবেক। ইমান বি. ১ ধর্মবিশ্বাস; ২ বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]।

ইয়াদদাস্ত

এডুলিচার শব্দকোষ

ইয়াদদাস্ত/ বিশেষ্য, স্মরণচিহ্ণ; স্মারকবস্তু; স্মারকলিপি memorandum.

ইমানদার

এডুলিচার শব্দকোষ

ইমানদার/ [আরবী ইমান + ফারসি দার] বিশেষণ, বিশ্বাসী; সাধু; ধার্ম্মিক। বিশেষ্য, ইমানদারী—বিশ্বাসের কার্য; বিশ্বস্ততা; সাধুতা; কৃতজ্ঞতা। ইমানদার বিণ. ১ ধার্মিক; ২ সাধুস্বভাবসম্পন্ন; ৩ বিশ্বস্ত; ৪ বিবেকসম্পন্ন।

ইয়াদীকির্দ্দ

এডুলিচার শব্দকোষ

ইয়াদীকির্দ্দ/ [প্রাচীন দলিলপত্রে ব্যবহৃত ফারসি শব্দ, ‘দাসখৎ’ দ্রষ্টব্য] স্মরণ রাখিও; মনে থাকে যেন যে, ‘ইয়াদীকির্দ্দ সকল মঙ্গলালয় শ্রী গাছপার কোরর্ণের (Casper Gornet) ফিরিঙ্গী শুচরিতেষু লিখীতং * *,’ —দলিল, ২৮এ মে, ১৭৩৫ সাল।

ইবাদত

এডুলিচার শব্দকোষ

ইবাদত/ বি. (মুস.) প্রার্থনা, উপাসনা (ইবাদতখানা)। [আ.]।

ইবে

এডুলিচার শব্দকোষ

ইবে/ [প্রাচীন বাংলা। হিন্দি অবহি। এবে দ্রষ্টব্য] ক্রিয়া-বিশেষণ, এখন। ‘ইবে অভাগিনী হইলাম হেন প্রায় বাসি।’—চৈতন্যভাগবত। ‘ইবে সে জানিল তুমি যত বড় গুণি।’—রামায়ণ (কৃত্তিবাস)। ২ ক্রিয়া বিভক্তি। যথা—করিবে, খাইবে, যাইবে।