Alphabet: ই
ইন্দ্রানুজ
ইন্দ্রানুজ/ [ইন্দ্র-অনুজ (কনিষ্ঠ) ৬ তৎপুরুষ। ইন্দ্রের পরে কশ্যপের ঔরসে অদিতি গর্ভে বামাবতারের জন্ম হয়] বিশেষ্য, বামনদেব; বিষ্ণু [ইন্দ্র দ্রষ্টব্য]।
ইন্দ্রযব
ইন্দ্রযব/ [ইন্দ্র (বৃক্ষ বিশেষ)-যব (বীজ)-৬ তৎপুরুষ। এই বীজ উদরাময়ের ঔষধ] বিশেষ্য, যবাকৃতি তিক্ত বীজবিশেষ; কূটজবৃক্ষ বীজ; কুড়চিবীজ seed of holarrhena.
ইন্দ্রায়ুধ
ইন্দ্রায়ুধ/ [ইন্দ্র-আয়ুধ (অস্ত্র) ৬ তৎপুরুষ] বিশেষ্য, ইন্দ্রধনু; ইন্দ্রাস্ত্র। ২ [মেঘ হতে জলবিন্দু পতিত হবার কালে তাতে সূর্যকিরণ স্পর্শহেতু বিচিত্র বর্ণ ধনুর মত দেখায় বলিয়া ধনু] ইন্দ্রধনু; রাম ধনু rainbow. ইন্দ্রায়ুধ বি রামধনু।
ইন্দ্রলুপ্ত
ইন্দ্রলুপ্ত/ [ইন্দ্র (অত্যুত্তম > সর্বতোভাবে)-লুপ্ত (লোপ প্রাপ্ত)-৩ তৎপুরুষ] বিশেষ্য, কেশনাশক রোগ; টাক। ইন্দ্রলুপ্ত বি. মাথার টাক (‘তার মাথায় ইন্দ্রলুপ্ত’: অন্নদাশঙ্কর রায়)।
ইন্দ্রারি
ইন্দ্রারি/ [ইন্দ্র-অরি (শত্রু) ৬ তৎপুরুষ] বিশেষ্য, অসুর; দৈত্য। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর।
ইন্দ্রপ্রমিত
ইন্দ্রপ্রমিত/ বিশেষ্য, মাণ্ডুক্য মুনির পিতা, মার্কণ্ডেয়ের গুরু, পৈলের শিষ্য এবং ঋগ্বেচার্য্য ঋষি।
ইন্দ্রপ্রসাদী
ইন্দ্রপ্রসাদী/ বিশেষণ, ইন্দ্রের প্রসন্নতা সাপেক্ষে; ইন্দ্রের কৃপাধীন; দৈবাধীন। ২ যে জমিতে বর্ষণের উপর কৃষি নির্ভর করে। ‘কৃষিকার্য্য এখানে (বীরভূম) ইন্দ্রপ্রসাদী। নিকৃষ্ট জমি সম্বন্ধে কৃষকেরা এই বিশেষণটি প্রযোগ কের।’—ডাঃ রাধাকমল মুখোপাধ্যায়।