ইন্দুকান্তা

এডুলিচার শব্দকোষ

ইন্দুকান্তা/ বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, রাত্রি ২ নক্ষত্র।

ইন্দুরতন

এডুলিচার শব্দকোষ

ইন্দুরতন/ [ইন্দু (সদৃশ) শুভ্র বর্ণ হেতু] বিশেষ্য, মুক্তা [বিদ্যাপতি]।

ইন্দুকী

এডুলিচার শব্দকোষ

ইন্দুকী/ বিশেষ্য, গাবগাছ। ২ কেঁউ গাছ।

ইন্দুজ

এডুলিচার শব্দকোষ

ইন্দুজ/ [ইন্দু-জ (যে জন্মে) ইন্দু + জন্ + অ (ন্ লোপ)] বিশেষ্য, বুধ। > স্ত্রীং ইন্দুজা- রেবানদী; নর্মদানদী।

ইন্দুনিভানন

এডুলিচার শব্দকোষ

ইন্দুনিভানন/ [ইন্দু (চন্দ্র)-নিভ (ন্যায়) আনন (মুখ) চন্দ্রের ন্যয় বদন যার-বহুব্রীহি] বিশেষণ, চন্দ্রবদন। সম্বোধনে ইন্দুনিভাননে। ‘তবে কেন তুমি কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রু নীরে।’-মেঘনাদবধ কাব্য। > স্ত্রীং ইন্দুনিভা- ইন্দুননা, ইন্দুনিভাননী। ইন্দুনিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ইন্দুনিভাননা, ইন্দুনিভাননী।

ইন্দুপুষ্পিকা

এডুলিচার শব্দকোষ

ইন্দুপুষ্পিকা/ বিশেষ্য, কলিকারি বা নাটাকরঞ্জের গাছ। ২ বিষলাঙ্গল বৃক্ষ।

ইন্দুবল্লী

এডুলিচার শব্দকোষ

ইন্দুবল্লী/ [ইন্দু-বল্লী (লতা) -৬ তৎ] বিশেষ্য, সোমলতা।

ইন্দুব্রত

এডুলিচার শব্দকোষ

ইন্দুব্রত/ [ইন্দু-ব্রত (পুণ্যজনক বা পাপক্ষয়কর কর্ম্ম) ৬ তৎ] বিশেষ্য, চান্দ্রায়ণ ব্রত।