ইত্রামো
ইত্রামো/ [ইতর + আম (আন তদ্বৎ করা)। হিন্দি ইতরাণা, ইতরায় = ইতুরে কাণ্ড বা ব্যবহার করে] ক্রিয়া, ইতরের মত আচরণ করা; নীচ জনোচিত কাজ করা। বিশেষ্য, ইতরামি-ছোট লোকের ব্যবহার; নীচতা; ইতরামি করা।
ইত্রামো/ [ইতর + আম (আন তদ্বৎ করা)। হিন্দি ইতরাণা, ইতরায় = ইতুরে কাণ্ড বা ব্যবহার করে] ক্রিয়া, ইতরের মত আচরণ করা; নীচ জনোচিত কাজ করা। বিশেষ্য, ইতরামি-ছোট লোকের ব্যবহার; নীচতা; ইতরামি করা।
ইতিহাসবেত্তা/ বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।
ইথে/ [ইত্থং >। এতে দ্রষ্টব্য। প্রাচীন বৈষ্ণব সাহিত্য] অব্যয়, ইহাতে। ‘ইথে নাহি লাজ।’ -বিদ্যাপতি। ২ ইহা; ইহার। ‘ইথে লাগি ধনি কাহে হোয়বি বিমুখ।’ —বিদ্যাপতি। ৩ এইহেতু; এইজন্য (অহস্থাবাচক)। ‘চণ্ডীদাস ইথে কহে।’—চণ্ডীদাস। ‘সোহাগিনী ইথে তোর এত অভিমান।’—অশোকগুচ্ছ, দেবেন্দ্রনাথ সেন। ৪ এতদ্দ্বারা। ৫ এই বিষয়ে; এ সম্বন্ধে। ‘কহ ধনি ইথে কি সমাধা।’—বিদ্যাপতি। ৬ ইহা (তুলনামূলক বাংলা এত। … Read more
ইতু/ [ইন (সূর্য) > ইত > ইতু, কিন্তু অধিক সম্ভব-মিত্র (সূর্য) > মিতু > ইঁতু > ইতু বা ‘ইষ্ট’ (পূজা-সূর্য পূজা) > ইতু। পূজার মন্ত্রেও আছে ‘মিত্রায় নমঃ’। (২) ‘সংস্কৃত ইন্দ্র > ব্রাহ্মী লেখে ইত্র ইতু?’ —চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়] বিশেষ্য, সূর্যপূজার ঘট; অগ্রহায়ণ মাসে দ্বাদশটি ক্ষুদ্র ঘটে দ্বাদশ সূর্যের পূজা হয়— ইহাই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের … Read more
ইতুপূজা /বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা। ইতুপূজা বিশেষ্য, সূর্যপূজার ঘট; অগ্রহায়ণ মাসে দ্বাদশটি ক্ষুদ্র ঘটে দ্বাদশ সূর্যের পূজা হয়— ইহাই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারের ভোরে শস্য সম্পত্তি কামনায় পূজিত সূর্যদেব।
ইতে/ [প্রাদেশিক] সর্বনাম, ইহাতে। ইতেছে [ন্তি দ্রষ্টব্য] বর্তমান অসমাপিকা-ক্রিয়া, বিভক্তি। প্রয়োগ— করিতেছে, যাইতেছে ইত্যাদি।
ইতোমধ্যে/ [ইতস্-মধ্য] অব্যয়, ইহার মধ্যে। আধুনিক বাংলা অশুদ্ধ কিন্তু চলিত রূপ। ইতিমধ্যে (দ্রষ্টব্য)। ইতোমধ্যে -ইতিমধ্যের শুদ্ধ কিন্তু স্বল্পব্যবহৃত রূপ।
ইত্তিলা/ [আরবী ইত্তেলা (সংবাদ)] বিশেষ্য, খবর; সংবাদ। ২ বিজ্ঞাপন; নোটিস্। ইত্তিলা এত্তেলা-র রূপভেদ।
ইত্তেলা/ [আরবী ইত্তেলা (সংবাদ)] বিশেষ্য, খবর; সংবাদ। ২ বিজ্ঞাপন; নোটিস্। ইত্তেলা এত্তেলা-র রূপভেদ।