ইতিউতি

এডুলিচার শব্দকোষ

ইতিউতি/ ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।

ইতিকথা

এডুলিচার শব্দকোষ

ইতিকথা/ [ইতি (ইহা) কথা (কাল্পিনক কথা রচনা)] বিশেষ্য, উপকথা। ২ নিরর্থক কথন। ইতিকথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস।

ইতিকর্তব্য

এডুলিচার শব্দকোষ

ইতিকর্তব্য/ [ইতি (ইহা) কর্তব্য (করণীয়)] বিশেষণ, ইহা করা উচিত। ২ বিশেষ্য, অনুষ্ঠিতব্য বিষয়; কর্তব্য কর্ম। ইতিকর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম।

ইতিকর্তব্যতা

এডুলিচার শব্দকোষ

ইতিকর্তব্যতা/ [ইতি কর্তব্য + তা (ভাববাচ্য)] বিশেষ্য, ইহাই কর্তব্য এইরূপ জ্ঞান। ২ কোন কার্য করার সদ্‌যুক্তি বা ঔচিত্য।

ইতিকর্তব্যবিমূঢ়

এডুলিচার শব্দকোষ

ইতিকর্তব্যবিমূঢ়/ বিশেষণ, উপস্থিত কি করা উচিত তা নির্ণয়ে অসমর্থ বা অনিশ্চিত বুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ়। বিশেষ্য,  ইতিকর্তব্যবিমূঢ়তা।

ইতিপূর্বে

এডুলিচার শব্দকোষ

ইতিপূর্বে/ অব্যয়,  এর পূর্বে; এটি ঘটেনি এমন সময়। ইতিপূর্বে ক্রি-বিণ. এর আগে।

ইতিবৃত্ত

এডুলিচার শব্দকোষ

ইতিবৃত্ত/ [ইতি (এই প্রকার) বৃত্ত (অতীত) যা ঠিক এই প্রকার গত হয়েছে বা ঘটেছে] বিশেষ্য, অতীত বৃত্তান্ত; ইতিহাস। ইতিবৃত্ত বি. ইতিহাস।

ইতিবৃত্তকার

এডুলিচার শব্দকোষ

ইতিবৃত্তকার/ বি. ইতিহাসরচয়িতা। ইতিবৃত্তাকার বিশেষ্য, ইতিহাস-লেখক।

ইতিমধ্যে

এডুলিচার শব্দকোষ

ইতিমধ্যে/ [ইতোমধ্যে দ্রষ্টব্য] অব্যয়,  ইহার মধ্যে। ২ এই সুযোগে; ইত্যবসরে। ইতিমধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।

ইতিমাম

এডুলিচার শব্দকোষ

ইতিমাম/ এতিমাম [ফারসি এহ্‌তিমাম্। আদালতি পরিভাষা] বিশেষ্য, মুসলমান আমলের জমিদারী বিশেষ। প্রাচীন কাগজ পত্রে বর্ধমান, রাজশাহী ইত্যাদি এতিমাম বলিয়া উক্ত ‘The trust of jurisdiction of a zemindar over certain variable divisions of a province under the Muhammadan Government of Bengal, equivalent to a zemindari; thus’ Burdwan, Rajshahi, & are in early financial report designated as … Read more