Alphabet: ই
ইতরেতরদ্বন্দ্ব
ইতরেতরদ্বন্দ্ব/ বিশেষ্য, ব্যাকরণে কতকগুলি বিশেষ্য পদের সমাহার বা সমাস; দ্বন্দ্ব সমাস।
ইতরেতরাশ্রয়
ইতরেতরাশ্রয় /[ইতরেতর-আশ্রয়] বিশেষ্য, পরস্পর আশ্রয়; পরস্পরের পরস্পর অবলম্বন; উভয়ে উভয়ের আশ্রয়; পরস্পর-সাহায্য।
ইৎসা
ইৎসা/ [বৈষ্ণবপদাবলী] বিশেষ্য, ইচ্ছা; কামনা। ‘তুমি দেব-দেব হরি, সঙ্গে যুদ্ধ ইৎসা করি, তব অস্ত্রে যেন যায় প্রাণ।’—রামায়ণ (কৃষ্ণদাস)।
ইতর
ইতর/ (-ত-) [ই (ইচ্ছা) — তৄ (পার হওয়া) + অ (কর্তৃবাচ্য)] সর্বনাম, ইতর লোক। প্রয়োগ— নিতান্তই ইতরের ন্যায় কার্য। বিশেষণ, নীচ; অধম। ২ পামর। ৩ অন্য; ভিন্ন; অপর। প্রয়োগ— বামেতর নয়ন। মানবেতর প্রানী। বিশেষণ, ইতরিয়া [গ্রাম্য কথ্য ইতুরে] ইতর জনোচিত। প্রয়োগ— ইতুরে কাণ্ড। ইতর বিণ. ১ (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); ২ নীচ, অধম … Read more
ইতস্ততঃ করা
ইতস্ততঃ করা/ ক্রিয়া, সঙ্কোচ করা; কুণ্ঠিত হওয়া। ২ দোলায়মানচিত্ত হওয়া।৩ অতৎপর হওয়া; গড়িমসি করা।
ইটা
ইটা/ বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। [দেশি]। ইটা১ ঈটা [প্রাদেশিক] বিশেষ্য, ট্যাংরার মত কিন্তু বৃহত্তর মৎস্যবিশেষ; silurus acanthius. ‘ইটা দুনিয়ার মিঠা।’ —প্রবচন। ইটা২ [‘ইট দ্রষ্টব্য’। ছিলটি] বিশেষ্য, ঢেলা।