Alphabet: ই
ইজ্য
ইজ্য/ [যজ্ (পূজা করা) + য (কর্মবাচ্য)] বিশেষণ, পুজ্য। বাংলায় অন্যান্য অর্থ অপ্রশস্ত। স্ত্রীং ইজ্যা।
ইজ্যা
ইজ্যা/ বি. যজ্ঞ, যাগযজ্ঞ। [সং. √ যজ্ + য (ক্যপ্) + আ]। ইজ্যা বিশেষণ, স্ত্রীলিঙ্গ, পূজ্যা। ২ বিশেষ্য, যজ্ঞ।
ইজ্যাশীল
ইজ্যাশীল/ [ইজ্যা (যজ্ঞ) শীল (পরায়ণ)] বিশেষণ, যে বারংবার যজ্ঞে প্রবৃত্ত হয়; পুনঃ পুনঃ যজ্ঞকারী; যাজক; যাজ্ঞিক।
ইঞ্চলা
ইঞ্চলা/ [প্রাচীন বাংলা। ওঁচলা (দ্রষ্টব্য)] বিশেষ্য, উচ্ছিষ্ট; এঁটো। ‘ইঞ্চলা খাআঁ কাহ্ন বার পড়িবে।’—শ্রীকৃষ্ণকীর্তন।
ইজাহার
ইজাহার /[ফারসি ইজ়াহার (সাক্ষ্য)। গ্রাম্য এজেহার] বিশেষ্য, জবানবন্দী; সাক্ষ্য an affidavit; any statement made by the parties or witnesses in a suit. A deposition or declaration in court.