ইচ্ছামতে

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামতে/ ক্রিয়া-বিশেষণ, বাসনানুরূপ; স্বেচ্ছায়।

ইছা

এডুলিচার শব্দকোষ

ইছা/ [ইচ্ছা দ্রষ্টব্য। সংস্কৃত ইষ্ (ইচ্ছা- করা) >। ইছি, ইছ, ইছে; ইছিতে; ইছিয়া (সংক্ষেপে ইছি) ইত্যাদি] ক্রিয়া, ইচ্ছা করা। ণিজন্ত-ইছান-ইচ্ছা করাইয়া দেওয়া।

ইচ্ছাময়

এডুলিচার শব্দকোষ

ইচ্ছাময়/ বিশেষণ, বাসনাত্মক; যাঁর ইচ্ছা মাত্র কার্য্য হয়; যাঁর ইচ্ছাই সৃষ্টির মুল। ২ ঈশ্বর। স্ত্রীং ইচ্ছাময়ী।

ইছিয়া

এডুলিচার শব্দকোষ

ইছিয়া/ [সংস্কৃত ইষ্, ইচ্ছা করা) তুলনামূলক ইংরেজি wishing] ক্রিয়া, ইচ্ছা করিয়া। ২ কামনা করিয়া। ‘ইছিয়া তোমার যশ, দিনু তারে পণ দশ।’— ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইচ্ছাময়ী

এডুলিচার শব্দকোষ

ইচ্ছাময়ী/ বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ইচ্ছাময়ী বিশেষ্য, ইচ্ছাত্মিকা আদ্যাশক্তি। ‘তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছময়ীর ইচ্ছা যেমন।’— রামপ্রসাদ সেন। ২ বিশেষণ, বাসনাত্মিক।

ইচ্ছামরণ

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামরণ বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার স্বেচ্ছাধীন।

ইচ্ছামূল

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামূল /বিশেষণ, ইচ্ছাহেতুক দ্রষ্টব্য।

ইচ্ছামূলক

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামূলক/ বিশেষণ, ইচ্ছাহেতুক দ্রষ্টব্য।

ইচ্ছামৃত্যু

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামৃত্যু /বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা।  ইচ্ছামৃত্যু বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার স্বেচ্ছাধীন।

ইচ্ছায়ত্ত

এডুলিচার শব্দকোষ

ইচ্ছায়ত্ত /[ইচ্ছা + আয়ত্ত যার—বহুব্রীহি] বিশেষণ, ইচ্ছাধীন; আত্মবশ।