ইচ্ছাবসন্ত

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য মসূরিকা; বসন্তরোগ; বসন্তক্ষত; smallpox. বিশেষ বিষ শরীর মধ্যে শোষিত হইয়া এই সংক্রামক ও স্পর্শক্রামক অবিরাম জ্বর উৎপন্ন হয়। এই জ্বরে তৃতীয় দিবসে গাত্রে গুটিকা নির্গত হয়। এই গুটিকা নির্গমনকারী জ্বরে চর্ম্মের ও কখন কখন শ্লৈষ্মিক ঝিল্লির বিশেষ প্রদাহ উপস্থিত; ইহা পূযোৎপাদনকারী। ইহাতে চর্ম্মের রক্তবর্ণ দাগ নির্গত হয়। — ডাক্তার কর। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছ + … Read more

ইচ্ছাবসু

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য কুবের; Plutarch. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা (ধীন) + বসু (ধন) যাঁর; বহুব্রীহি।

ইচ্ছাবহির্ভূত

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইচ্ছার বাহিরে; বাসনার বিরুদ্ধ; ইচ্ছার বিপরীত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বহির্ভূত।

ইচ্ছাবিমুখ

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইচ্ছানিবৃত্ত; বিরক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিমুখা, ইচ্ছাবিমুখী, ইচ্ছাবৈমুখী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিমুখ।

ইচ্ছাবিরুদ্ধ

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইচ্ছার বিপরীত; ইচ্ছা ব্যতীত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিরুদ্ধ।

ইচ্ছাবিহার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইচ্ছামত বিচরণ; ভ্রমণ; ক্রীড়া বা রমণ। ইচ্ছামত কাজ। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহার

ইচ্ছাবিহারিণী

এডুলিচার শব্দকোষ

বিশেষণ, স্ত্রীলিঙ্গ যথেচ্ছ ভ্রমণকারিণী; স্বৈরবিহারিণী। ‘কামরূপধারিণী ইচ্ছাবিহারিণী জরা নাম্নী রাক্ষসী।’ — মহাভারত (প্রতাপচন্দ্র রায়)। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহারিণী

ইচ্ছাবিহারী

এডুলিচার শব্দকোষ

বিশেষণ স্বৈরবিহারী; ইচ্ছামত বিচরণকারী; ইচ্ছামত ভ্রমণ; ইচ্ছামত ক্রীড়া বা রমণ। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিহারিণী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহারী

ইচ্ছাবিহীন

এডুলিচার শব্দকোষ

বিশেষণ যার কোনরূপ বাসনা নাই; বিরক্ত; অনাসক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিহীনা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহীন

ইচ্ছাবৃদ্ধি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য বাসনার বিস্তার; বাঞ্ছাধিক্য। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃদ্ধি