ইষ্টাম্প

এডুলিচার শব্দকোষ

ইষ্টাম্প/ [ইং-stamp] বিশেষ্য, শুল্ক আদায়ের চিহ্নপত্র; ডাকটিকিট। ষ্টাম্প দ্রষ্টব্য।

ইষ্টদেবতা

এডুলিচার শব্দকোষ

ইষ্টদেবতা/ [ইষ্ট (অভীষ্ট) + দেব, দেবতা] বিশেষ্য, মন্ত্রদাতা গুরু; গুরুদেব; দীক্ষাগুরু; উপাস্য দেবতা।

ইষ্টার্থ

এডুলিচার শব্দকোষ

ইষ্টার্থ/ [ইষ্ট + অর্থ (ধা)] বিশেষ্য, অভীষ্ট; অভিপ্রায়।

ইষ্টালাপ

এডুলিচার শব্দকোষ

ইষ্টালাপ/ [ইষ্ট-আলাপ] বিশেষ্য, সদালাপ; পরস্পর শিষ্ট আলাপ।

ইষ্টি

এডুলিচার শব্দকোষ

ইষ্টি/ ইষ্টি১ [ইষ্ (ইচ্ছা করা) + তি (ভাববাচ্য)] বিশেষ্য, ইচ্ছা; বাঞ্ছা। ইষ্টি১ বি. অভিলাষ, ইচ্ছা। [সং. √ ইষ্ + তি]। ইষ্টি২ [বৈদিক। যজ্ (পূজা করা) + তি। যদ্দ্বারা যজন করা হয়। য = ই। জ = ষ। তি = টি] বিশেষ্য, ঋত্বিক্ চতুষ্টয়ের সম্পাদ্য সাগ্নিক যজমান কর্তৃক অনুষ্ঠেয় কর্ম; শ্রৌত অগ্নিতে সম্পাদ্য হবির্যজ্ঞ। ২ যজ্ঞ; … Read more

ইষ্টমন্ত্র

এডুলিচার শব্দকোষ

ইষ্টমন্ত্র/ বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।