ইসবগুল

এডুলিচার শব্দকোষ

ইসবগুল/ বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]।

ইষ্টিমার

এডুলিচার শব্দকোষ

ইষ্টিমার/ [ইং-steamer >] বিশেষ্য, বাষ্পীয় পোত; কলের জাহাজ। ইষ্টিমার [ইং-steamer] বিশেষ্য, বাষ্পীয় পোতবিশেষ।

ইষ্টসিদ্ধি

এডুলিচার শব্দকোষ

ইষ্টসিদ্ধি/ – মনোবাঞ্ছার পূর্তি। ইষ্টাপত্তি দ্রষ্টব্য। ইষ্টসিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষ্টাট

এডুলিচার শব্দকোষ

ইষ্টাট/ [Estate] বিশেষ্য, ভূসম্পত্তি; বিষয়াশয়।

ইষ্টাপত্তি

এডুলিচার শব্দকোষ

ইষ্টাপত্তি/ [ইষ্ট (অভিলষিত) + আপত্তি (প্রাপ্তি)] বিশেষ্য, ইষ্টসিদ্ধি। ২ লাভ। ৩ উপকার। ইষ্টাপত্তি বি. ১ অভীষ্ট বস্তু লাভ; ২ লাভ; ৩ উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।

ইষ্টাপূর্ত

এডুলিচার শব্দকোষ

ইষ্টাপূর্ত/ [ইষ্ট (কৃতোৎসর্গ) + পূর্ত (খাতাদি কর্ম)] বিশেষ্য, সাধারণের হিতার্থ যজ্ঞ, কূপাদি খনন, দেবালয় নির্ম্মাণ ইষ্টাপূর্ত কর্ম। ২ [ইষ্ট শ্রৌত) + পূর্ত (স্মার্ত)] বৈদিক ও স্মৃতিসম্মত কর্ম বা কর্মফল। প্রয়োগ— এতে তোমার কিছু ইষ্টাপূর্ত আছে কি?

ইষ্টামালা

এডুলিচার শব্দকোষ

ইষ্টামালা/ [ইষ্ট = ইষ্টা, তার মালা- ৬ তৎ] বিশেষ্য, জপমালা (চ◦-৪০।১)।

ইষ্টাম্প কাগজ

এডুলিচার শব্দকোষ

ইষ্টাম্প কাগজ/ -আদালতে গ্রাহ্য উচিত শুল্ক আদায়ের চিহ্নযুক্ত কাগজ; মোহর; মুদ্রণ; ছাপ।