ইঁচলা

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ব্যুৎপত্তি সংস্কৃত ইঞ্চাক এবং চিলিচিম এই দুই শব্দের মিশ্রণে ইঁচলা। পূর্ববঙ্গে ‘ইচা’ ‘ইঁচা’ (মনসা মঙ্গল—বংশী), ‘ইচিলা’ (ডাকের বচন)। পূর্ববঙ্গে গ্রাম্য ‘ইচলে’।

ইঁট

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য দগ্ধমৃত্তিকা; যদ্দ্বারা অট্টালিকাদি নির্মিত হয়। ‘ইটের মত শক্ত।’ —দ্বিজেন্দ্রলাল রায়। পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। ঘরবাড়ি নির্মাণোপযোগী বিশেষ আকৃতির সাধারণতঃ চতুষ্কোণ মৃত্তিকা খণ্ড; এটি আগুনে পোড়াইলে পাকা ইট হয়। রৌদ্রে শুষ্কালে কাঁচা বা আমা ইট হয়। ব্যুৎপত্তি সংস্কৃত ইষ্টক; পালি ইট্টক; প্রাকৃত ইট্টা; হিন্দি ইটা। … Read more

ইট

ইকার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ই বর্ণ; ই বর্ণের কারচিহ্ন— ি। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ। ব্যুৎপত্তি বাংলা ই + কার (স্বার্থে)

ইঁদারা

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া। বড় পাকা কুয়ো; বাঁধানো বড় ও গভীর পাতকুয়ো। গভীর গর্ত। ব্যুৎপত্তি সংস্কৃত অন্ধু > হিন্দু ইন্দারা। — বাঙ্গালা ভাষার অভিধান। সংস্কৃত ইন্দ্রাগার > — সংসদ বাংলা অভিধান।

ইংকার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইঙ্কার; অস্বীকার; অমান্য। ক্রিয়া ইঙ্কার করা; অস্বীকার করা; কবুল না করা; গ্রহণ না করা; মেনে না নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইন্‌কার।

ইহজীবন

এডুলিচার শব্দকোষ

ইহজীবন/ বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। ইহজীবন বিশেষ্য, এ পৃথিবীতে জীবন ধারণ কাল; এ জন্ম; মানব-জীবন।

ইহবাদ

এডুলিচার শব্দকোষ

ইহবাদ/ বিশেষ্য, সংসার বাদ বা ধর্ম্ম। বিশেষণ, ইহবাদী-সংসার বা দেহ বা মায়া বাদী ‘একথা সত্য যে, যে হিন্দু যত শিক্ষিত সে ততই অনাধ্যাত্ম ইহবাদী।’ —আনন্দবাজার পত্রিকা।

ইহলোক

এডুলিচার শব্দকোষ

ইহলোক/ [ইহ (এই)-লোক (জগৎ)] বিশেষ্য, এই জগৎ; মনুষ্যলোক। ২ এ জন্ম। ইহলোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।

ইহা

এডুলিচার শব্দকোষ

ইহা/ [হি◦-’যহ’। সং-ইদম্, অদস্। ওড়ি◦-এহা। ইহ দ্রষ্টব্য] স, এই বস্তু। সম্বন্ধে- ইহার। প্রাদে◦ ঊচ্চারণ ইআর, ইঅর, এয়ার। কলিকাতা অঞ্চলে ‘এর’। মান্যে- ইঁহার। এতেষাম্ >, প্রাকৃ◦ এআণ > ইহান (পদ্মা◦ পু◦ বিজয় গুপ্ত) > ইঁহার। বহুব◦- ইঁহাদের। ইহাকে, ইঁহাকে ই◦। এ, এনা দ্রষ্টব্য। ইহা সর্ব. (সাধু রূপ) এই বস্তু। [তু. ওড়ি. এহা; তু. ই-হ (< ইদম্ … Read more