ইহাতে
ইহাতে/ [সম্ভ্রমে-ইঁহাতে, সংক্ষেপণ-এঁতে = ইঁহার মধ্যে। ‘এঁতে কোনখানে কপট নাই’] অব্যয়, এই ব্যক্তিতে; এই বস্তুতে; এই বিষয়ে। ২ এই স্থানে বা পাত্রে। ৩ এত- দ্দ্বারা। ৪ এইজন্য [সংক্ষেপণ-এতে। ইয়ে দ্রষ্টব্য]।
ইহাতে/ [সম্ভ্রমে-ইঁহাতে, সংক্ষেপণ-এঁতে = ইঁহার মধ্যে। ‘এঁতে কোনখানে কপট নাই’] অব্যয়, এই ব্যক্তিতে; এই বস্তুতে; এই বিষয়ে। ২ এই স্থানে বা পাত্রে। ৩ এত- দ্দ্বারা। ৪ এইজন্য [সংক্ষেপণ-এতে। ইয়ে দ্রষ্টব্য]।
ইস্ত্রি/ বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]। ইস্ত্রি [হি◦-ইস্তিরী, সং-স্তরী = যে স্তরে স্তরে রাখে, ভাঁজ করে] বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ।
ইস্ত্রী/ [হি◦-ইস্তিরী, সং-স্তরী = যে স্তরে স্তরে রাখে, ভাঁজ করে] বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ।
ইহুদী/ [হিব্রু- য়হূ, য়িহূ >, আরবী -য়হূদ (jew), য়হূদন (jewess), আরবী -ই·ব্রি = হিব্রু; ইব্রিয় দ্রষ্টব্য। Aramaic–y’hudai from Heb. y’hudah–Judah যা হতে Jew. তুল-’জূ (রাকাশে সরস্বত্যাং পিশাচে) যবনেহপিচ।’ -মেদিনী◦] বিশেষ্য, হিব্রু; য়িহূদা (Judia) র লোক, জূ jew. স্ত্রীং ইহুদিনী (হি◦- য়িহূদিন্)।
ইস্পাত/ [তুল-সং অয়স্-পত্র (পাত) ফারসি-ফৌ̣লাদ। গ্রী◦-spathe (broad blade) > স্পে◦-espade, পর্ত্তূ-Ispada, spede (sword), ইং-steel-plate > (ব◦ শ◦ কোষ)] বিশেষ্য, কার্বনদ্বারা প্রস্তুত লৌহ; পরিষ্কৃত লৌহ; শক্ত বা টান লোহা (ব◦ শ◦ কোষ)। ইস্পাত বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel. [পো. espada]।
ইস্পিং/ [ইং-spring >] বিশেষ্য, স্হিতি- স্থাপক বস্তু; কুণ্ডলীকৃত লৌহ তার। প্রয়োগ— ঘড়ির ইস্প্রিং। ২ দম।
ইস্পিস/ [নিশ্ পিশ্ দ্রষ্টব্য] বিশেষ্য, অস্থির; অশান্ত; চঞ্চল। ২ কোন কিছু করিবার জন্য হস্তকণ্ডূয়ন। প্রয়োগ— মন ইশপিশ করা; গা ইশপিশ করা।