ইন্সাফ

এডুলিচার শব্দকোষ

ইন্সাফ/ [আরবী ইনসাফ্̣। দলিল পত্রে ‘ইঞ্চাপ’] বিশেষ্য, সুবিচার; ন্যায় বিচার।

ইমলি

এডুলিচার শব্দকোষ

ইমলি/ বি. তেঁতুল। [হি. ইমলী]।

ইফতার

এডুলিচার শব্দকোষ

ইফতার/ বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]।

ইমসন

এডুলিচার শব্দকোষ

ইমসন/ [দলিলের ভাষায়। ফারসি-ইম্ (এই)] বিশেষ্য, এই বৎসর।

ইব

এডুলিচার শব্দকোষ

ইব/ অব্যয়, তুল্য; সদৃশ। ২ ঈষৎ। ৩ উৎপ্রেক্ষা। ৪ নিয়োগ। ৫ অবধারণ। ৬ বাক্যালঙ্কার। ৭ ক্রিয়া-বিভক্তি। যথা—করিব, যাইব ইত্যাদি [দ্রষ্টব্য—১ম ও মধ্যম পুরুষ ইবে। যথা—তুমি করিবে, সে করিবে; সম্ভ্রমার্থে— ইবেন। যথা—তিনি করিবেন, আপনি করিবেন]।

ইমসাল

এডুলিচার শব্দকোষ

ইমসাল/ [দলিলের ভাষায়। ফারসি-ইম্ (এই)] বিশেষ্য, এই বৎসর।

ইবনে

এডুলিচার শব্দকোষ

ইবনে/ [আরবী ইব্‌ন্ (পুত্র)] বিশেষ্য, পুত্র। ‘ইবনে দুর্গাপ্রসাদ চক্রবর্ত্তী সুচরিতেষু।’

ইবা

এডুলিচার শব্দকোষ

ইবা/ [প্রাচীন বাংলা] সর্বনাম, এই; ইহা। ‘ইবা শিশু ইহার করিবে কোন কর্ম্ম।’—দুর্গামঙ্গল। ২ অব্যয়,  যদি, অপি, সত্যই, তাহাই ইত্যাদি ভাববোধক। প্রয়োগ— নাইবা গেল, হলইবা, যদিইবা হয়। ৩ অবজ্ঞা বা উপেক্ষাসূচক (ই দ্রষ্টব্য)। প্রয়োগ— কেইবা তার কথা শুনে। ৪ ক্রিয়া বিভক্তি, প্রাদেশিক পূর্ববঙ্গে। যথা— করিবা, খাইবা ইত্যাদি।

ইন্দ্রিয়সুখ

এডুলিচার শব্দকোষ

ইন্দ্রিয়সুখ/ বি. ১ ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাৎ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; ২ (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা।