ইন্দ্রিয়সেবা
ইন্দ্রিয়সেবা/ বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। ইন্দ্রিয়সেবা বিশেষ্য, ইন্দ্রিয়ের সেবা; ইন্দ্রিয়ের তৃপ্তি সম্পাদন; বিষয় সম্ভোগ।
ইন্দ্রিয়সেবা/ বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। ইন্দ্রিয়সেবা বিশেষ্য, ইন্দ্রিয়ের সেবা; ইন্দ্রিয়ের তৃপ্তি সম্পাদন; বিষয় সম্ভোগ।
ইন্দ্রিয়সেবী/ -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়সেবী বিশেষণ, যে ইন্দ্রিয়ের সেবা করে; ভোগসুখে আসক্ত; ইন্দ্রিয়পরায়ণ।
ইন্দ্রিয়পরবশতা/ বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ইন্দ্রিয়পরবশতা বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি।
ইন্ধন/ [ইন্ধ্ (দীপ্ত করা, জ্বালান) + অন (করণবাচ্য)—যদ্দ্বারা জ্বালান হয় বা আগুন জ্বালা যায়] বিশেষ্য, জ্বালানিকাষ্ঠ। ২ [ভাববাচ্য] উদ্দীপন। ৩ তক্তা; কাষ্ঠ। ‘ইন্ধন অভেদ ঘোড় ঘুড়িল যতনে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ইন্ধন বি. ১ আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; ২ (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]।
ইন্দ্রিয়পরায়ণ/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরায়ণ বিশেষণ, ইন্দ্রিয় সেবায় তৎপর; ইন্দ্রিয়সেবী; ভোগ সুখে আসক্ত; অতিরিক্ত স্ত্রীসম্ভোগকারী।
ইন্নি/ [প্রাদেশিক। স্থান ভেদে— ‘এত্তি’] অব্যয়, এদিকে। ইন্নি-বিন্নি = এদিকে ওদিকে। (তুলনামূলক এত্তি-উত্তি)। ‘ইন্নি কাটে বিন্নি কাটে রক্ত পড়ে ধারে।’—মাণিকচন্দ্র রাজার গান।