ইন্দিবর
ইন্দিবর/ [ইন্দি (ইন্দিরা >) লক্ষ্মী-বর (শ্রেষ্ঠ, অভীষ্ট, লক্ষ্মীর অতিশয় প্রিয়)] বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী। ইন্দিবর indi-bara বি. নীলপদ্ম। [সং. ইন্দি (লক্ষ্মী) + বর (ইষ্ট)]।
ইন্দিবর/ [ইন্দি (ইন্দিরা >) লক্ষ্মী-বর (শ্রেষ্ঠ, অভীষ্ট, লক্ষ্মীর অতিশয় প্রিয়)] বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী। ইন্দিবর indi-bara বি. নীলপদ্ম। [সং. ইন্দি (লক্ষ্মী) + বর (ইষ্ট)]।
ইন্দিবার/ [ইন্দি (ইন্দিরা >) লক্ষ্মী-বর (শ্রেষ্ঠ, অভীষ্ট, লক্ষ্মীর অতিশয় প্রিয়)] বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী।
ইন্দিরা/ [ইন্দ্ (ঐশ্বর্য)-রা (যে দান করে)—বহুব্রীহি] বিশেষ্য, বিষ্ণুপত্মী; লক্ষ্মী; কমলা। ইন্দিরা বি. লক্ষ্মীদেবী, কমলা। [সং. √ ইন্দ্ + ইর + আ]।
ইন্দিরালয়/ [ইন্দিরা (লক্ষ্মী)-আলয় (বাসস্থান- লক্ষ্মী পদ্ম হতে জন্মিয়াছিলেন)] বিশেষ্য, পদ্ম; শতদল; কমল।
ইন্দী/ [সংস্কৃত ইন্দ্রিয় (বীর্য) > গ্রাম্য সংক্ষেপণ, বা ইন্দ্ (পরমৈশ্বর্য) + ই, ঈ = কর্তৃবাচ্য] বিশেষ্য, লক্ষ্মী; সামর্থ্য; সম্বল; শক্তি; যোগ্যতা। গ্রাম্য-অশিষ্ট উক্তিতে। ‘পোঁদে নেই ইন্দি ভজরে গোবিন্দী।’ (নিজের নেই কোমরের জোর, সুতরাং শক্তির জন্য গোবিন্দ ভজ) —প্রবচন। (২) সম্বলহীনের গোবিন্দ নামে ভিক্ষা বা লক্ষীছাড়ার লক্ষ্মীপতিকে স্মরণ করার ইঙ্গিত। ২ [প্রাচীন বাংলা] ইন্দ্রিয়। ‘পাঞ্চ ইন্দি।’—বৌদ্ধগান … Read more
ইন্দীবর/ [ইন্দি (ইন্দিরা >) লক্ষ্মী-বর (শ্রেষ্ঠ, অভীষ্ট, লক্ষ্মীর অতিশয় প্রিয়)] বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী।
ইন্দু/ [ইন্দ্ (প্রভুত্ব করা) + উ (কর্তৃবাচ্য), যিনি নক্ষত্রগণ মধ্যে আধিপত্য করেন। কিংবা উন্দ্ (আর্দ্রহওয়া) + উ; উ = ই। যিনি সুধায় আর্দ্র হন] বিশেষ্য, চন্দ্র; সুধাকর। ২ [চন্দ্রের ন্যায় শুভ্র বলিয়া] কর্পূর [বিরল] ৩ [প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্য। ‘In ancient Indian mythology, however the same drink indentified with the juice of immortality of the … Read more