ইন্তিহাম

এডুলিচার শব্দকোষ

ইন্তিহাম/ [আরবী ইন্‌ত্‌হান্] বিশেষ্য, পরীক্ষা।

ইন্দুকমল

এডুলিচার শব্দকোষ

ইন্দুকমল/ [ইন্দু (চন্দ্র)- কমল (পদ্ম) কর্মধারয়] বিশেষ্য, শ্বেতপদ্ম; কুমুদ।

ইন্তেকাল

এডুলিচার শব্দকোষ

ইন্তেকাল/ বি. মৃত্যু, দেহাবসান। [আ. ইন্তকাল]।

ইন্দুকলা

এডুলিচার শব্দকোষ

ইন্দুকলা/ [ইন্দু কলা, দল, রেখা, লেখা ইত্যাদি ৬ তৎ] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. [চন্দ্র- কলা দ্রষ্টব্য] ইন্দুকলা বি. চাঁদের কলা বা অংশ।

ইন্তেজার

এডুলিচার শব্দকোষ

ইন্তেজার/ বি. প্রতীক্ষা, অপেক্ষা। [আ. ইনতিজার]।

ইন্দুকলিকা

এডুলিচার শব্দকোষ

ইন্দুকলিকা/ [ইন্দু-কলিকা (ইন্দুর ন্যায় শুভ্র কলিকা যার)] বিশেষ্য, কেতকী। ২ চন্দ্রকলা।

ইনামেল

এডুলিচার শব্দকোষ

ইনামেল/ [ইংরেজি enamelএর লিপ্যন্তর] বিশেষ্য, কাওলিন নামক মৃত্তিকা, প্রস্তরচূর্ণ, সীসক, লবণাদি চূর্ণদ্বারা প্রস্তুত প্রলেপ। প্রয়োগ— ইনামেলের বাটী।

ইনি

এডুলিচার শব্দকোষ

ইনি/ [ইদম্ >। সংস্কৃতে ‘দ’ লোপে ইম্, সম্ভ্রার্থে ইমানি > প্রাকৃত ইনি] এই ব্যক্তি; এই জন। ইনি সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। [< সং. এতত্]।

ইনিংস

এডুলিচার শব্দকোষ

ইনিংস/ বি. ক্রিকেট খেলায় এক পক্ষের ব্যাট করার পালা বা পর্ব। [ইং. innings]।

ইনিয়ে-বিনিয়ে

এডুলিচার শব্দকোষ

ইনিয়ে-বিনিয়ে/ [ইনাইয়া-বিনা- ইয়া সংক্ষেপণ—ব্যাপক অর্থে বিনাইয়ার সহচর শব্দ (বিনান দ্রষ্টব্য)] ক্রিয়া-বিশেষণ, নানা বাক্যে; নানা প্রকারে বা বিস্তারিত ভাবে বর্ণনা করে; ঘুরিয়ে ফিরিয়ে। প্রয়োগ— সে যে ইনিয়ে-বিনিয়ে কত কি বল্লে। আর ইনিয়ে বিনিয়ে বলতে হবে না সোজা বলে ফেল না।২ কাঁদুনি গাইতে গাইতে। ৩ [অনুনয়-বিনয় >] অনুনয়-বিনয় করে। প্রয়োগ— ইনিয়ে-বিনিয়ে বল্লে যদি তার কথা শোনে। ইনিয়ে-বিনিয়ে … Read more