ইজিচেয়ার
ইজিচেয়ার/ বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]।
ইজিচেয়ার/ বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]।
ইজন্নামা/ [আরবী ইজ্ন (দুই পক্ষের সম্মতি), ফারসি নামাহ (বিবরণ-পত্র)] বিশেষ্য, চরমপত্র; ইচ্ছাপত্র; উইল will.
ইজের/ [আরবী ইজারা > গ্রাম্য ইজের] বিশেষ্য, অধিকার; স্বত্ব; দখল। প্রয়োগ— তোমার কোন ইজের আছে। আমার ইজের আছে বলেই ত বলছি। ইজের বি. ১ দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; ২ পায়জামা। [ফা. ইজার]।
ইজমাল/ এজমাল দ্রষ্টব্য। [আরবী ইজ়্মাল (একত্র করা-যৌথ অধিকার)] বিশেষ্য, যা পাঁচ জনে মিলিয়া ভোগ করে; যৌথ অধিকার।
ইজ্জৎ/ [আরবী ইজ্জ̣ৎ। ‘মান-সম্ভ্রম’ স্থলে। মান = ‘ইজ্জত’ ইত্যাদি চলিত] বিশেষ্য, সম্মান; সম্ভ্রম। ‘জগতে ইঁহাদের একটা মান ইজ্জত আছে।’ —বঙ্গবাণী, ১৩৩৩। ২ স্ত্রীলোকের পবিত্রতা; আবরু।
ইজলাস/ [বাংলায় সাধারণত ‘এজ্লাস্’, ফারসী ইজ্লাস্ ‘The bench of a court.’ ‘A sitting, especially of a court of justice; sessions; under the Muhammadan government, it usually denoted an assembly of jurists or learned men for the decision of an intricate or important cause. It is also used at present for a meeting or sitting of … Read more
ইজ্জত/ বি. ১ সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা); ২ সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)। [আ. ইজ্জত্]।
ইজা/ [ফারসি ইজা] বিশেষ্য, মিলাইবার জন্য এক ফর্দের ঠিক অন্য ফর্দে লিখিত হয়, তা এই ফর্দের উপর টানলে জের ও নীচে টানলে ইজা বলে। ২ জের।