ইজাদ

এডুলিচার শব্দকোষ

ইজাদ/ [ফারসি ঈজ়াদ] বিশেষ্য, অতিরিক্ত ভূমি। ২ [আরবী] আবিষ্কার।

ইজাফা

এডুলিচার শব্দকোষ

ইজাফা/ [আরবী ইজ়াফ়্] বিশেষণ, অধিক; বেশী। ‘তিন সন ইজাফা দিয়াছি রাজকর।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইজার

এডুলিচার শব্দকোষ

ইজার/ -ইজের এর বর্ত. অপ্র. রূপভেদ। ইজার১ [ফ়ারসি ইজ়ার্ (অধোবস্ত্র) গ্রাম্য ইজের] বিশেষ্য, পাজামা; অধোবস্ত্র। ‘অধোবস্ত্র ইজার উজার অধোদেশে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ‘দশরেখা টুপিমাথে। ইজার পরয়ে দৃঢ় করি।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইজার২ [আরবী ইজারা > গ্রাম্য ইজের] বিশেষ্য, অধিকার; স্বত্ব; দখল। প্রয়োগ— তোমার কোন ইজের আছে। আমার ইজের আছে বলেই ত বলছি।

ইজারদার

এডুলিচার শব্দকোষ

ইজারদার/ [আরবী , ফ়ারসি ইজার্দার] বিশেষ্য, ইজারার অধিকারী; মুস্তাজির; ঠিকাদার।

ইজারবন্ধ

এডুলিচার শব্দকোষ

ইজারবন্ধ/ [ফ়ারসি ইজ়ার্-বন্ধ] বিশেষণ, যার দ্বারা ইজার বন্ধ করা যায়; ইজার কোমরে বাঁধার ফিতা।

ইজারা

এডুলিচার শব্দকোষ

ইজারা/ [আরবী ইজ়ারা। গ্রাম্য ইজেরা] বিশেষ্য, ভূমি ভোগাধিকার স্বত্ব বিশেষ; একাধিক বৎসরের জন্য হস্তবুদ খাজনার নিয়মে জমিদারের নিকট হতে গৃহীত গ্রাম। ২ নির্দিষ্ট জমায় মেয়াদী বন্দোবস্ত; ঠিকা mortgage; lease. ৩ [বাংলায় সাধারণত] স্বত্ব দখল; একচেটিয়া অধিকার [দ্রষ্টব্য—ইজারা রাজস্ব আদায়ের চুক্তিমাত্র ইহাতে জমি দখলি স্বত্ব জন্মে না। ‘Especially employed to denote a lease or farm of … Read more

ইচ্ছু

এডুলিচার শব্দকোষ

ইচ্ছু/ [সংস্কৃত ইষ্টু। ইচ্ছা (দ্রষ্টব্য) উ (কর্তৃবাচ্য); ইচ্ছু + ক (স্বার্থে)] বিশেষণ, ইচ্ছাবিশিষ্ট; বাসনাযুক্ত। ২ সম্মত; রাজী। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)।

ইচ্ছুক

এডুলিচার শব্দকোষ

ইচ্ছুক/ [সংস্কৃত ইষ্টু। ইচ্ছা (দ্রষ্টব্য) উ (কর্তৃবাচ্য); ইচ্ছু + ক (স্বার্থে)] বিশেষণ, ইচ্ছাবিশিষ্ট; বাসনাযুক্ত। ২ সম্মত; রাজী। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)।

ইচ্ছামত

এডুলিচার শব্দকোষ

ইচ্ছামত/ ক্রিয়া-বিশেষণ, বাসনানুরূপ; স্বেচ্ছায়।

ইচ্ছে

এডুলিচার শব্দকোষ

ইচ্ছে/ ক্রিয়া ইচ্ছা করে। ‘দেবতা দেখিতে ইচ্ছে যাহার সমর।’—গৌরীমঙ্গল।