Alphabet: ই
ইছা
ইছা/ [ইচ্ছা দ্রষ্টব্য। সংস্কৃত ইষ্ (ইচ্ছা- করা) >। ইছি, ইছ, ইছে; ইছিতে; ইছিয়া (সংক্ষেপে ইছি) ইত্যাদি] ক্রিয়া, ইচ্ছা করা। ণিজন্ত-ইছান-ইচ্ছা করাইয়া দেওয়া।
ইচ্ছাময়
ইচ্ছাময়/ বিশেষণ, বাসনাত্মক; যাঁর ইচ্ছা মাত্র কার্য্য হয়; যাঁর ইচ্ছাই সৃষ্টির মুল। ২ ঈশ্বর। স্ত্রীং ইচ্ছাময়ী।
ইছিয়া
ইছিয়া/ [সংস্কৃত ইষ্, ইচ্ছা করা) তুলনামূলক ইংরেজি wishing] ক্রিয়া, ইচ্ছা করিয়া। ২ কামনা করিয়া। ‘ইছিয়া তোমার যশ, দিনু তারে পণ দশ।’— ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।
ইচ্ছাময়ী
ইচ্ছাময়ী/ বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ইচ্ছাময়ী বিশেষ্য, ইচ্ছাত্মিকা আদ্যাশক্তি। ‘তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছময়ীর ইচ্ছা যেমন।’— রামপ্রসাদ সেন। ২ বিশেষণ, বাসনাত্মিক।
ইচ্ছামরণ
ইচ্ছামরণ বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার স্বেচ্ছাধীন।
ইচ্ছামৃত্যু
ইচ্ছামৃত্যু /বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ইচ্ছামৃত্যু বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার স্বেচ্ছাধীন।