Alphabet: ই
ইচ্ছাপত্র
বিশেষ্য মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল; স্বেচ্ছাকৃত দান বা নিয়োগ পত্র; উইল; deed of gift; will. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + পত্র।
ইচ্ছানুসারী
বিশেষণ যথেচ্ছ; ইচ্ছামত; ইচ্ছানুসার; ইচ্ছানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুসারিণী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুসারী।
ইচ্ছানুরূপ
বিশেষণ অভিলাষানুযায়ী; প্রার্থনা বা কামনামত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুরূপা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুরূপ।
ইচ্ছানুযায়ী
(-য়িন্) বিশেষণ, ক্রিয়া-বিশেষণ নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুযায়িনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুযায়ী।
ইচ্ছানুগামী
বিশেষণ বাসনার বশবর্তী; অভিলাষানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুগামী।
ইচ্ছানুগ
বিশেষণ বাসনার বশবর্তী; অভিলাষানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুগ।