ইচ্ছাবৈমুখ
বিশেষণ ইচ্ছানিবৃত্ত; বিরক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিমুখা, ইচ্ছাবিমুখী, ইচ্ছাবৈমুখী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৈমুখ।
বিশেষণ ইচ্ছানিবৃত্ত; বিরক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিমুখা, ইচ্ছাবিমুখী, ইচ্ছাবৈমুখী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৈমুখ।
ইঁজলপিঁজল /আঁজি দ্রষ্টব্য। [ইঁজল-পিঁজল। অন্ধকারে আগুনের রেখা টানার ভাব। প্রাদেশিক] বিশেষ্য, ক্রীড়া বিশেষ। দীপালীর বা কালীপূজার রাত্রে ছেলেরা পাটকাঠি জ্বালিয়ে ঘুরাতে ঘুরাতে রাজপথে দৌড়াদৌড়ি করে যে খেলা করে তার নাম আঁজিপুঁজি বা আঁজুপাঁজু বা ইঁজলপিঁজল।
বিশেষ্য, বিশেষণ যে স্ত্রী ইচ্ছামত কাজ করে। যে স্ত্রী আকাঙ্ক্ষা বা অভিলাষ বা লোভ করে; ধনাদিতে স্পৃহাবতী; বাসনাবতী। কামুকী (নারী)। (পুংলিঙ্গ) ইচ্ছাবান্ (মূল ইচ্ছাবৎ)। বিশেষণ অভিলাষী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৎ + ঈ (স্ত্রীলিঙ্গ)।
বিশেষণ বাসনার উত্তেজক বা উৎসাহদাতা; ইচ্ছাবৃদ্ধিকারী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃধ্ + অক (কর্তৃবাচ্য), যাতে ইচ্ছা বৃদ্ধিপ্রাপ্ত হয়।
বিশেষ্য বাসনার পরিণাম। (গণিত) সমানুপাতে চতুর্থ রাশি; the fourth term in a proportion. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + প্রেরিত।