Alphabet: ই
ইক্ষুযন্ত্র
বিশেষ্য যে যন্ত্রদ্বারা ইক্ষুরস নির্গত করে; আখমাড়া কল। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + যন্ত্র (কল)।
ইক্ষুমতী
বিশেষ্য নদী বিশেষ; ইক্ষুল নদী; ঈশানী নদী; ঈশান নদী। ‘ইক্ষুমতী তীরে সাঙ্কস্যা নগরী বিরাজিত।’ কনিংহাম বলেন, ইহার অপর নাম ‘ঈশানী’। মৈনপুরী ইত্যাদি অঞ্চলে ‘ঈশান’ নদী, অন্যত্র ‘কালীনদী’। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + মৎ + ঈ।
ইক্ষুপত্র
বিশেষ্য ইক্ষুর পাতা; আখের পাতা। জওয়ার ধান্য; Panicum spicatum. ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + পত্র।
ইক্ষুনেত্র
বিশেষ্য আখের চোখ বা গাঁট; ইক্ষুচক্ষু। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষুর নেত্র (চোখের) মত। ইক্ষু + নেত্র।
ইক্ষুতুল্য
বিশেষণ আখতুল্য; আখের মত; ইক্ষুর মত। দেখতে ইক্ষু বা আখের মত দণ্ডবৎ। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + তুল্য।
ইক্ষুগন্ধা
বিশেষ্য গোখুরী। কাশতৃণ; কেশে। ব্যুৎপত্তি সংস্কৃত ‘ইক্ষুগন্ধ’, ‘গন্ধিকা’ ইত্যাদি। ইক্ষু (সদৃশ) গন্ধ (ঘ্রাণ) যার; বহুব্রীহি।