ইঙ্গুল

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য পারদবহুল ঘোর লোহিতবর্ণ খনিজ পদার্থবিশেষ; cinnabar. সংস্কৃত নাম হিঙ্গুল; দরদ; চিত্রাঙ্গ; ম্লেচ্ছ; চূর্ণ পারদ। ইহার রূপভেদে নামভেদ যথা— শ্বেতবর্ণের নাম চর্মাব, পীতবর্ণ হিঙ্গুলের নাম তণ্ডুক, গাঢ় রক্তবর্ণের নাম হংসপাদ। (স্ত্রীলিঙ্গ) ইঙ্গুলী — বৃক্ষবিশেষ। ব্যুৎপত্তি সংস্কৃত হিঙ্গুল > ইঙ্গুল (হ লুপ্ত)।

ইঙ্গুদ

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য কাঁটাযুক্ত তাপস তরু; কণ্টকী বৃক্ষবিশেষ; Terminalia Catappa.। (স্ত্রীলিঙ্গ) ইঙ্গুদী। জ্যোতিষ্মতী। লতাফটকী; putranjiva; balanites roxburghii. বিশেষত্ব ইঙ্গুদীবৃক্ষ ১৫/১৬ হাত উচ্চ হয়। এর ফল আমফলের মত কিন্তু তিক্তাস্বাদ। বীজ হতে তৈল হয়। পুর্বকালের ঋষিগণ এই তৈল ব্যবহার করতেন। সংস্কৃত সাহিত্যে এই শব্দের বহুল প্রয়োগ আছে। ব্যুৎপত্তি সংস্কৃত √ ইন্‌গ্ (গমনে) দ (যে দান করে) —উপপদ। (অ … Read more

ইঙ্গিতজ্ঞ

এডুলিচার শব্দকোষ

বিশেষণ যে ইঙ্গিত দেখে মনের ভাব বুঝতে পারে। ব্যুৎপত্তি সংস্কৃত ইঙ্গিত + জ্ঞ (জ্ঞা = জানা + অ—কর্তৃবাচ্য) যে জানে।

ইঙ্গিতকার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য আকার ইঙ্গিত; হাব-ভাব। ‘ইঙ্গিতকারেঁ হারিল রাধা কাহ্নের বচনে।’— শ্রীকৃষ্ণকীর্তন। ব্যুৎপত্তি প্রাচীন বাংলা। ইঙ্গিতকার (ক্রিয়া-কার্য)।

ইঙ্গিত

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য হৃদ্গত ভাব; যে অঙ্গ চালনাদি দ্বারা মনের ভাব বুঝতে পারা যায়; সঙ্কেত; ঠার; ইশারা; সংকেত; ইসারা; মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা। চলন; চাল্। অন্বেষণ। চেষ্টা। আভাস (ঝড়ের ইঙ্গিত)। অভিপ্রায়; তাৎপর্য। (নাট্য শাস্ত্র) অভিনয়ে আনন্দপ্রকাশক বঙ্কিম দৃষ্টি; sidelong glances expressing joy. ব্যুৎপত্তি সংস্কৃত √ ইন্‌গ্ (গমন করা) + ত (ভাববাচ্য)

ইঙ্গবঙ্গ

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইংরেজি ও বাংলা মিশ্রিত; বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মিশ্রিত; Anglo-Bengali. (ইঙ্গবঙ্গ ভাষা)। সাজ সজ্জা রুচি ইত্যাদিতে ইংরেজের অনুকরণকারী ইংল্যাণ্ড প্রত্যাগত বাঙালি; ইংরেজি বা ইংরেজভাবাপন্ন (ইঙ্গবঙ্গ সমাজ)। ইউরোপ-প্রত্যাগত বা ইউরোপীয় ভাবপন্ন বঙ্গবাসী। রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও আধা-বাঙালি ব্যুৎপত্তি ইঙ্গ (ইঙ্গরেজ বা ইংরেজ > সংক্ষেপণ) + বঙ্গ। ইংরেজি Anglo-Bengali-র অনুবাদ।

ইঙ্গন

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য গমন। চেষ্টা। চলন। কম্পন (বাংলা অন্য শব্দের সহযোগ ব্যতীত ব্যবহার নেই। যথা— জ্যোতিরিঙ্গন)। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্‌গ্‌ (গমনে) + অন (ভাববাচ্য); ইঙ্গিত দ্রষ্টব্য।

ইক্ষ্বাকু

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য তিত লাউ। (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। ‘হাঁচির সময় বৈবস্বত মনুর নাক হতে জন্মগ্রহণ করেছিলেন।’ —বিষ্ণু পুরাণ। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + আ + কৃ (করা) + উ (কর্তৃবাচ্য)। — বাঙ্গালা ভাষার অভিধান। সংস্কৃত ইক্ষু + √অক্ + উ। — সংসদ বাংলা অভিধান।

ইক্ষুসার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য আখের রস; আখের রসের গুড়; একোগুড়; এখোগুড়; খাঁড়। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু-সার (স্থিরাংশ) যার; বহুব্রীহি।

ইক্ষুসমুদ্র

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য লবণ, ইক্ষু, সুরা, সর্পী, দধি, ক্ষীর (দুগ্ধ), জল এই সাত সমুদ্রের অন্যতম। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + সমুদ্র।