ইংলিস্তান

এডুলিচার শব্দকোষ

ইংলিস্তান [উর্দু] , বিশেষ্য ইংরেজ জাতির নিবাসস্থান; ইংরেজের জন্মভূমি; England, রাজধানী London > সংস্কৃত লণ্ড্র, দেশ। ব্যুৎপত্তি ইংরেজি ইংলিশ + ফারসি স্তান = উর্দু ইংলিস্তান।

ইংলিসদার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য যে টাকার স্থলে জমি পেন্সন স্বরূপ প্রাপ্ত হয়। ব্যুৎপত্তি ইংরেজি ইংলিস্ + ফারসি দার।

ইংলিস

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য বরতরফ করা বা কর্মে অক্ষম সিপাহীদিগকে পেন্সনের পরিবর্তে প্রদত্ত নিষ্কর ভূমি ‘rent-fee tenures given to disbanded sepoys in lieu of pension.’ ‘Invalid soldiers or sipahies to whom allotments of land were assigned as pensions-the lands so granted.’ —Wilson. ব্যুৎপত্তি রাজস্ব বিভাগীয় পরিভাষা Inglis, বর্তমানে অপ্রচলিত।

ইংরেজি

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইংরেজী

এডুলিচার শব্দকোষ

বিশেষণ (প্রমিত) ইংরেজি। ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইংরাজী

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইংরেজ

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইংরেজ-এর বর্জিত রূপ। ইংল্যাণ্ড দেশের অধিবাসী। ইংল্যাণ্ডের অধিবাসী। ব্যুৎপত্তি পর্তুগীজ Engrez, হিন্দি অঙ্গ্‌রেজ, ফ্রেঞ্চ Anglaise.

ইংরাজ

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইংরেজ-এর বর্জিত রূপ। ইংল্যাণ্ড দেশের অধিবাসী। ইংল্যাণ্ডের অধিবাসী। ব্যুৎপত্তি পর্তুগীজ Engrez, হিন্দি অঙ্গ্‌রেজ, ফ্রেঞ্চ Anglaise. পরে (ভারতের রাজপদ পাওয়ার পর) সংস্কার জড়িত উচ্চারণ বিকারে রাজ।

ইঙ্কার

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইঙ্কার; অস্বীকার; অমান্য। ক্রিয়া ইঙ্কার করা; অস্বীকার করা; কবুল না করা; গ্রহণ না করা; মেনে না নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইন্‌কার।

ইউরোপীয়

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইউরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইউরোপে জাত (ইউরোপীয় সংস্কৃতি); য়ূরোপের অধিবাসী। বিশেষ্য ইউরোপের অধিবাসী (ইউরোপীয়দের ইতিহাস)। ইউরোপীয়তা। ব্যুৎপত্তি ইংরেজি European.