ইকড়ি-মিকড়ি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ছেলেদের খেলা, এতে দু’হাতের তল উপুড় করে প্রত্যেক আঙুলের উপর এই বলে চিমটি কাটতে হয়— ‘ইকড়ি-মিকড়ি চাম চিকড়ি, চামে কাটা মজুমদার, ধেয়ে এল দামুদর’ ইত্যাদি। ছড়া হতে খেলার নাম। ব্যুৎপত্তি দেশি।

ইকড়া

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইঁদুর; ইন্দুর; উন্দুর। ব্যুৎপত্তি দেশি।

ইকড়

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য বংশাঙ্কুর; কচিবাঁশ; ইকট। বিশেষণ ইকট; শক্ত; নিরেট। ব্যুৎপত্তি দেশি।

ইকট

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য বংশাঙ্কুর; কচিবাঁশ; ইকড়। বিশেষণ ইকড়; শক্ত; নিরেট। ব্যুৎপত্তি দেশি।

ইঁদুরজালি

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য যে ফলের কচি অবস্থাতেই ভিতরটা কুরকুটে হয়ে যায়। ব্যুৎপত্তি বাংলা ইঁদুর + জালি (কচি)।

ইঁদুরকানী

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইঁদুরের কানের মত পাতা; জলের পানা; আখুকর্ণী লতা; salivinia cucullata. ব্যুৎপত্তি সংস্কৃত উন্দুরকর্ণী > বাংলা ইঁদুর + কান + ই ।

ইঁদুর

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী উন্দীর; তেলুগু পান্দিকক্কু।

ইঁটানো

এডুলিচার শব্দকোষ

ক্রিয়া ইট দ্বারা আঘাত করা; ইট ছুঁড়ে মারা। ব্যুৎপত্তি বাংলা ইট + আনো।

ইঁজল-পিঁজল

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ক্রীড়া বিশেষ। দীপালীর বা কালীপূজার রাত্রে ছেলেরা পাটকাঠি জ্বালিয়ে ঘুরাতে ঘুরাতে রাজপথে দৌড়াদৌড়ি করে যে খেলা করে তার নাম আঁজিপুঁজি বা আঁজুপাঁজু বা ইঁজলপিঁজল। ব্যুৎপত্তি দেশি। ইঁজল-পিঁজল। অন্ধকারে আগুনের রেখা টানার ভাব।

ইউরোপীয়তা

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইউরোপের বিশেষত্ব। ‘ভারতবর্ষের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, য়ুরোপের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, তথাপি ভারতবর্ষীয়তা এবং য়ুরোপীয়তা উভয়ের স্বতন্ত্র সার্থকতা আছে বলিয়া উভয়কে একাকার করিয়া দেওয়া চলে না।’ —চারিত্রপূজা। ইউরোপের অনন্যসাধারণ প্রকৃতি ও ধর্ম। ইউরোপীয় সংস্কৃতি। ব্যুৎপত্তি ইংরেজি Europeanism.