Alphabet: ই
ইষ্টিকা
ইষ্টিকা/ [রসায়ণ] বিশেষ্য, ইষ্টকের গুঁড়া; সুরকি brickdust. ইষ্টিকা বিশেষ্য, দগ্ধমৃৎখণ্ড; ইট।
ইসদন্ত
ইসদন্ত/ [প্রাদে◦] বিশেষ্য, কসের দাঁত। ‘আর বাঙ্গাল বলে রে কহিতে বাসি লাজ। ইসদন্ত গেল মোর জীবনে কি কাজ।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইসদন্ত বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]।