ইলচি

এডুলিচার শব্দকোষ

ইলচি , এলচি [তুর্কী এল্‌চি] বিশেষ্য, দূত।

ইঃ (ih)

এডুলিচার শব্দকোষ

অব্যয় কোপ; দুঃখ বা সন্তাপ বা বিস্ময়সূচক শব্দ। বিশেষ্য কামদেব। ব্যুৎপত্তি ইস্ >।

ইঁচড়ে পাকা

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইঁচড় অবস্থায় পাকা, যা কাঁঠাল হিসেবে বা তরকারি হিসেবে কোনভাবেই খাওয়া যায় না। অকালপক্ব; ফাজিল; ডেঁপো; precocious. ব্যুৎপত্তি ইচড় (ইঁচড়) + পাকা।

ইলিশ

এডুলিচার শব্দকোষ

ইলিশ/ [সংস্কৃত ইল্লীশ (শব্দকল্পদ্রুমঃ)। হিন্দি ও পূর্ব বঙ্গে—হিল্‌সা-ইল্ (গমন করা, চরা) + ক্বিপ্, কর্তৃবাচ্য—(যে জলে চরে) ঈশ প্রধান—অতি স্বাদুতা প্রযুক্ত যে জলচরের মধ্যে শ্রেষ্ঠ] বিশেষ্য, ইলিশ মাছ clupea alosa; clupea ilisha. ইলিশ বি. (সচ. নদীর) সুস্বাদু মাছবিশেষ। [অর্বাচীন সং. ইল্লীশ]।

ইদারা

এডুলিচার শব্দকোষ

ইদারা/ [সংস্কৃত অন্ধু > হিন্দি ইন্দারা] বিশেষ্য, কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া।২ গভীর গর্ত।

ইংলিশ

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য ইংরেজি ভাষা। ইংরেজ জাতি। font বা হরফ বিশেষের নাম। গ্রেট প্রিমার (Great primer) অপেক্ষা ছোট পাইকা (Pica) অপেক্ষা বড় এবং ঐ দুয়ের মধ্যবর্তী আকারের হরফ। ব্যুৎপত্তি ইংরেজি English, পর্তুগীজ Ingles.

ইঁচড়

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য অপক্ব বা কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। ব্যুৎপত্তি দেশি। ইচল মাছের দাড়ার মত বা ইড়াচিকা (বোলতার) হুলের মত কণ্টকিত বলে। ল = ড়।

ইচড়

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য অপক্ব বা কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। ব্যুৎপত্তি দেশি। ইচল মাছের দাড়ার মত বা ইড়াচিকা (বোলতার) হুলের মত কণ্টকিত বলে। ল = ড়।

ইচড়ে পাকা

এডুলিচার শব্দকোষ

বিশেষণ ইঁচড় অবস্থায় পাকা, যা কাঁঠাল হিসেবে বা তরকারি হিসেবে কোনভাবেই খাওয়া যায় না। অকালপক্ব; ফাজিল; ডেঁপো; precocious. ব্যুৎপত্তি ইচড় (ইঁচড়) + পাকা।

ইচলা

এডুলিচার শব্দকোষ

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ব্যুৎপত্তি সংস্কৃত ইঞ্চাক এবং চিলিচিম এই দুই শব্দের মিশ্রণে ইঁচলা। পূর্ববঙ্গে ‘ইচা’ ‘ইঁচা’ (মনসা মঙ্গল—বংশী), ‘ইচিলা’ (ডাকের বচন)। পূর্ববঙ্গে গ্রাম্য ‘ইচলে’।