Alphabet: ই
ইলাবৃত
ইলাবৃত/ [ইলা (পৃথিবী) আবৃত (মনোনীত) ইহা ভূগোলের শ্রেষ্ঠাংশ] বিশেষ্য, জম্বুদ্বীপের নব বর্ষের চতুর্থ বর্ষ। ইহার উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান্ পর্বত, দক্ষিণে নিষধ, হেমকুট ও হিমালয় পর্বত, পশ্চিমে মাল্যবান্ পর্বত, পূর্ব্বে গন্ধমাদন পর্বত। ইহা মেরু পর্বত (সুমেরু) বেষ্টন করিয়া আছে। ২ যেখানে অভিশপ্ত স্ত্রীরূপী ইল (ইলা) বুধের সহিত বাস করিতেন, সেই স্থানের নাম ইলাবৃত। ইহা … Read more
ইলীশ
ইলীশ/ [সংস্কৃত ইল্লীশ (শব্দকল্পদ্রুমঃ)। হিন্দি ও পূর্ব বঙ্গে—হিল্সা-ইল্ (গমন করা, চরা) + ক্বিপ্, কর্তৃবাচ্য—(যে জলে চরে) ঈশ প্রধান—অতি স্বাদুতা প্রযুক্ত যে জলচরের মধ্যে শ্রেষ্ঠ] বিশেষ্য, ইলিশ মাছ clupea alosa; clupea ilisha.
ইলাবৃতবর্ষ
ইলাবৃতবর্ষ/ বি. ১ পুরাণোক্ত দেশবিশেষ; ২ জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্থানের পৌরাণিক নাম।
ইলেক
ইলেক/ [ই (‘ই’র আকৃতি বা তদ্রূপ) লেক (লেখ বা রেখা)] বিশেষ্য, ‘৻’ এইরূপ বাঁকা রেখা; চিহ্ন; আঁক; কাহন বা টাকার পর পণ বা আনা না থাকিলে ‘৲’ এইরূপ চিহ্ন দিতে হয়; এবং গণ্ডার পূর্বে পণ বা আনা না থাকিলে ‘৻’ এইরূপ চিহ্ন দিতে হয়। প্রয়োগ— ১৫৲ পনর টাকা, ৻১৫ পনর গণ্ডা, এই চিহ্নগুলিকে ‘ইলেক’ বলে। … Read more
ইলাহি
ইলাহি/ বি. ঈশ্বর, ভগবান। ☐ বিণ. ১ মহান (ইলাহি পুরুষ; ২ বিরাট, বিশাল (ইলাহি ব্যাপার)। [আ. ইলাহী]। দ্র এলাহি।
ইলাহী গজ
ইলাহী গজ/ – আকবর বাদশাহ কর্তৃক প্রবর্তিত ৪১ অঙ্গুলী বা ৩৩ ইঞ্চি প্রমাণ গজ। ইমারতাদি মাপ কার্যে ইলাহীগজ ব্যবহৃত হয়।
ইলবিলা
ইলবিলা/ বিশেষ্য, তৃণবিন্দের কন্যা; বিশ্রবামুনির পত্নী ও কুবেরের জননী [ভাগবত] কৃত্তিবাস ওঝা মতে পুলস্তপত্নী ও বিশ্রবার জননী।