ইয়োরোপীয়
ইয়োরোপীয়/ বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। ☐ বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]।
ইয়োরোপীয়/ বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। ☐ বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]।
ইরণ/ [ঋ = ইর্ (গমন করা) + ইন (সংজ্ঞার্থে)] বিশেষ্য, মরু; উষর ভূমি; ক্ষার ভূমি। ২ জলশূন্য এবং বৃক্ষাদি-বিহীন ভূভাগ। ৩ শূন্য।
ইরম্মদ/ [ইরা (জল-যাতে জল হয়—মেঘ) মদ (মদ্ = ক্রীড়া করা) + অ (কর্তৃবাচ্য)-যে ক্রীড়া করে বা দীপ্তি পায়] বিশেষ্য, সমুদ্রাগ্নি; বাড়বাগ্নি। ২ বজ্রাগ্নি; মেঘজ্যোতিঃ। ‘দেখেছি দ্রুত ইরম্মদে দেব ছুটিতে পবন পথে।’—মেঘনাদবধ কাব্য। ‘ইরম্মদাকৃতি বাঘ ধরিল মৃগীরে।’—ঐ। ৩ হস্তী।
ইরশাদ/ ইরষাদ [আরবী ইর্শাদ] বিশেষ্য, আদেশ। ২ ইচ্ছা; অতিপ্রায়; উদ্দেশ্য। ‘বাদশাহ কোনরূপ ফরমান কিম্বা ইরষাদ প্রচার করেন নাই।’ —জয়ন্তী (নগেন্দ্রনাথ গুপ্ত)।
ইরশাল/ [আরবী ইর্সাল্ = চালান, প্রেরণ] বিশেষ্য, নায়েব গোমস্তা কর্তৃক সদর কাছারিতে প্রেরিত খাজনা। ‘মাঝে মাঝে বেষাক পাঠাবে ইরশাল।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।
ইরষাদ/ [আরবী ইর্শাদ] বিশেষ্য, আদেশ। ২ ইচ্ছা; অতিপ্রায়; উদ্দেশ্য। ‘বাদশাহ কোনরূপ ফরমান কিম্বা ইরষাদ প্রচার করেন নাই।’ —জয়ন্তী (নগেন্দ্রনাথ গুপ্ত)।
ইরস্মদ/ বি. (বর্ত. অপ্র.) ১ বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুৎ; ২ সমুদ্রের আগুন; ৩ হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]।
ইরা/ [ই (গমন করা) + র (কর্তৃবাচ্য)—সংজ্ঞার্থে আ (স্ত্রীং)] বিশেষ্য, বীণা। ২ পৃথিবী (তুলনামূলক গ্রীক, স্পেনিশ era ও প্রাচীন উচ্চ জর্মন ero = earth. ‘ইন্দীবরনয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা।’—অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ৩ সুরা। ৪ জল। ৫ অন্ন। ৬ কশ্যপের অন্যতমা ধর্মপত্নী; ইনি বৃক্ষ, লতা, তৃণাদির প্রসূ। ইরা বি. ১ পৃথিবী; ২ বাক্য বা বাণী; ৩ জল; … Read more
ইয়ার/ বি. ১ বন্ধু, বয়স্য, সঙ্গী; ২ ফাজিল লোক। [ফা. য়ার্]। ~ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ইয়ার১ [প্রাদেশিক] সর্বনাম, ইহার (মৈয়মনসিংহ গীতিকা)। ইয়ার২ [ফারসি য়ার = দোস্ত (২) মদদ্গার্, সহায় help-mate. এই অর্থে বাংলায় অপ্রচলিত। গ্রাম্য এয়ার] বিশেষ্য, বন্ধু। বাংলায় ‘বয়স্য’ অর্থে অধিক চলিত। এমন বন্ধু যার নিকট হৃদয়ের গোপনীয় কথাও বলা চলে। ‘য়্যার … Read more