Alphabet: ই
ইন্দ্রিয়পর
ইন্দ্রিয়পর/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পর বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।
ইন্দ্রিয়
ইন্দ্রিয়/ [ইন্দ্র (আত্না, স্বয়ং) + ইর। আত্না যার উপর প্রভুত্ব করে। অতি প্রাচীন বাংলা ‘ইদি’, ‘ইদী’, ‘ইন্দি’, ‘ইন্দিঅ’, ‘ইন্দীঅ’। — বৌদ্ধগান ও দোহা। ইদিবিসঅ = ইন্দ্রিয় বিষয়ক (চর্যাপদ ৪১.৩)। ইন্দিআল = ইন্দ্রিয়জাল (চর্যাপদ ৩০৩)। ইন্দীজানী (সংস্কৃত ইন্দ্রিয়াণী চর্যাপদ ৩৩/৪)। ‘ইন্দীঅ-বিষয়-গাম’ (‘ইন্দ্রিয় বিষয়- গ্রাম।’—টীকা)— বৌদ্ধগান ও দোহা] বিশেষ্য, যদ্ধারা পদার্থের জ্ঞান জন্মে। ইন্দ্রিয় তিন প্রকার— (১) … Read more
ইন্দ্রিয়পরতন্ত্র
ইন্দ্রিয়পরতন্ত্র/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরতন্ত্র বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।
ইন্দ্রিয়ক্ষোভ
ইন্দ্রিয়ক্ষোভ/ [ইন্দ্রিয় ক্ষোভ (বিকার)] বিশেষ্য, ইন্দ্রিয়বিক্ষেপ; চিত্তবিভ্রম। ২ ইন্দ্রিয়চাঞ্চল্য।
ইন্দ্রিয়গম্য
ইন্দ্রিয়গম্য/ [ইন্দ্রিয় গম্য (প্রাপ্য, গ্রাহ্য)] বিশেষ্য, ইন্দ্রিয়গোচর; জ্ঞানগোচর; বোধগম্য; জ্ঞানপথবর্ত্তী। ২ ইন্দ্রিয়গ্রাহ্য। ইন্দ্রিয়গম্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।
ইন্দ্রিয়পরবশ
ইন্দ্রিয়পরবশ/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরবশ বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।
ইন্দ্রিয়গোচর
ইন্দ্রিয়গোচর/ [ইন্দ্রিয়-গোচর (জ্ঞাত বিষয়)-৬ তৎ], ইন্দ্রিয়ের প্রত্যক্ষ বিষয়; জ্ঞানের বিষয়ীভূত; জ্ঞানগম্য। ইন্দ্রিয়গোচর বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।