ইহ

এডুলিচার শব্দকোষ

ইহ/ [ইদম্ (ইহা) + হ। ৭মী বিভক্তি স্থানে হ] অব্যয়,  এই স্থানে; এই সময়ে। ২ বিশেষণ, বর্তমান; উপস্হিত। ‘ছাড় ইহ বাত।’-গোবিন্দ◦ কড়চা)। ‘* * আমরা ইহ জীবন সংগ্রামের ব্যাপার করিয়া তুলিব কেন?’-সনাতনী [ব্রজ◦-ইহ = এই। ‘ইহ সুখ।’-বিদ্যাপতি] ৩ সং-এই ব্যক্তি; ইনি। ‘ইহ রস কূপ।’-বিদ্যাপতি। ৪ ইহাকে। ‘ইহ কর দান।’-বিদ্যাপতি। ইহ ক্রি-বিণ. এই স্থানে বা সময়ে; … Read more

ইহকাল

এডুলিচার শব্দকোষ

ইহকাল/ [ইহ-কাল (সময়) গ্রা◦-এহোকাল] বিশেষ্য, জন্মাবধি মৃত্যু পর্য্যন্ত সময়। ২ এজন্ম। ইহকাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।

ইহজগৎ

এডুলিচার শব্দকোষ

ইহজগৎ/ বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ইহজগৎ বিশেষ্য, এই পৃথিবী; ইহলোক (দ্রষ্টব্য)।

ইহজন্ম

এডুলিচার শব্দকোষ

ইহজন্ম/ বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। ইহজন্ম বিশেষ্য, এই পৃথিবীতে জীবনকাল। ২ মনুষ্য-জন্ম।

ইস্তিহার-ই-কুর্কী

এডুলিচার শব্দকোষ

ইস্তিহার-ই-কুর্কী/ -সম্পত্তি ক্রোককরিবার নুটিস বা বিজ্ঞাপ্তি বা notice of attachment,

ইস্তকনাগাদ

এডুলিচার শব্দকোষ

ইস্তকনাগাদ/ [আদালতি ভাষা] আদ্যন্ত। ‘ইস্তক নাগাএদ জমাওয়াসিল হিসাব।’

ইস্তিহারনামা

এডুলিচার শব্দকোষ

ইস্তিহারনামা/ – বিজ্ঞাপন advertisement; hand-bill.  ইস্তিহারনামা [ইস্তাহার (দ্রষ্টব্য)। ফারসি-নামা] বিশেষ্য, প্রচারপত্র written proclamation. ২ বিজ্ঞাপন।

ইস্তফা

এডুলিচার শব্দকোষ

ইস্তফা/ [আরবী -ইস্ত ্ আফা̣ = মাফ। গ্রা◦-এস্তবা] বিশেষ্য, ক্ষমা; মাফ। ২ চাকরি ছাড়িবার উদ্দেশ্যে জবাবপত্র। ৩ শেষ। ‘এখানে ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল।’—দ্বিজেন্দ্রলাল রায়। ‘সংগ্রামে ইস্তফা দেওয়াই সাব্যস্ত কলিলেন।’ —নরওয়ে ভ্রমণ (গুপ্তা)। ইস্তফা বি. ১ (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র; ২ শেষ; ৩ ক্ষান্তি, নিবৃত্তি। [আ. ইসৎ আফা]।