Alphabet: ই
ইন্দুকলা
ইন্দুকলা/ [ইন্দু কলা, দল, রেখা, লেখা ইত্যাদি ৬ তৎ] বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. [চন্দ্র- কলা দ্রষ্টব্য] ইন্দুকলা বি. চাঁদের কলা বা অংশ।
ইনামেল
ইনামেল/ [ইংরেজি enamelএর লিপ্যন্তর] বিশেষ্য, কাওলিন নামক মৃত্তিকা, প্রস্তরচূর্ণ, সীসক, লবণাদি চূর্ণদ্বারা প্রস্তুত প্রলেপ। প্রয়োগ— ইনামেলের বাটী।
ইনি
ইনি/ [ইদম্ >। সংস্কৃতে ‘দ’ লোপে ইম্, সম্ভ্রার্থে ইমানি > প্রাকৃত ইনি] এই ব্যক্তি; এই জন। ইনি সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। [< সং. এতত্]।
ইনিয়ে-বিনিয়ে
ইনিয়ে-বিনিয়ে/ [ইনাইয়া-বিনা- ইয়া সংক্ষেপণ—ব্যাপক অর্থে বিনাইয়ার সহচর শব্দ (বিনান দ্রষ্টব্য)] ক্রিয়া-বিশেষণ, নানা বাক্যে; নানা প্রকারে বা বিস্তারিত ভাবে বর্ণনা করে; ঘুরিয়ে ফিরিয়ে। প্রয়োগ— সে যে ইনিয়ে-বিনিয়ে কত কি বল্লে। আর ইনিয়ে বিনিয়ে বলতে হবে না সোজা বলে ফেল না।২ কাঁদুনি গাইতে গাইতে। ৩ [অনুনয়-বিনয় >] অনুনয়-বিনয় করে। প্রয়োগ— ইনিয়ে-বিনিয়ে বল্লে যদি তার কথা শোনে। ইনিয়ে-বিনিয়ে … Read more