ইন্টারভিউ

এডুলিচার শব্দকোষ

ইন্টারভিউ/ বি. ১ সাক্ষাৎকার; ২ (সচ.) চাকরি ইত্যাদির জন্য প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকার বা কথাবার্তা। [ইং. interview]।

ইন্তাকাল

এডুলিচার শব্দকোষ

ইন্তাকাল/ [আরবী ইনত্‌কাল (প্রস্থান- মহাপ্রস্থান-হস্তান্তর ইত্যাদি)] বিশেষ্য, মৃত্যু। ২ [আদালতি পরিভাষা, ফারসি—ইনত্‌কল-ই জায়দাদ transfer of property. বাংলা সংক্ষেপণ ইন্তাকাল] মকদ্দমা নিস্পত্তি হবার পূর্বে ক্রোক; হস্তান্তর। ইন্তাকাল বি. মৃত্যু, দেহাবসান। [আ. ইন্তকাল]।

ইন্তাজার

এডুলিচার শব্দকোষ

ইন্তাজার/ [আরবী ইন্‌ত্‌জ়ার্] বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা। ইন্তাজার বি. প্রতীক্ষা, অপেক্ষা। [আ. ইনতিজার]।

ইনটারমিডিয়েট

এডুলিচার শব্দকোষ

ইনটারমিডিয়েট/ [ইংরেজি Intermediateএর লিপ্যন্তর] বিশেষ্য, মধ্যপরীক্ষা; ম্যাট্রিক ও বি-এ পরীক্ষার মধ্যবর্তী পরীক্ষা। ‘সে ইনটারমিডিয়েট পাশ করিয়াছে।’ —উত্তরা, ১৩৩৩।

ইন্তিজাম

এডুলিচার শব্দকোষ

ইন্তিজাম/ বি. ব্যবস্থা; সুব্যবস্থা। [আ. ইন্তিজাম্]। ইন্তিজাম্ [গ্রাম্য ইন্তেজাম্। আরবী ইন্‌ত্‌জ়াম] বিশেষ্য, বন্দোবস্ত; ব্যবস্থা; শৃঙ্খলা।

ইনফসলী

এডুলিচার শব্দকোষ

ইনফসলী/ বিশেষ্য, মুক্তিপত্র; ছাড়পত্র a release.

ইন্তিজার

এডুলিচার শব্দকোষ

ইন্তিজার/ [আরবী ইন্‌ত্‌জ়ার্] বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা।

ইনভিজিলেটর

এডুলিচার শব্দকোষ

ইনভিজিলেটর/ বি. পরীক্ষাগৃহের পরিদর্শক বা নজরদার। [ইং. invigilator]।

ইন্তিজারি

এডুলিচার শব্দকোষ

ইন্তিজারি/ [আরবী ইন্‌ত্‌জ়ার্] বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা।