ইনকিলাব

এডুলিচার শব্দকোষ

ইনকিলাব/ বি. বিপ্লব; আমূল পরিবর্তন। [ফা. ইন্কিলাব্]।

ইদং

এডুলিচার শব্দকোষ

ইদং/ [বাংলা স্বতন্ত্র ব্যবহার নাই] সর্বনাম, ইহা; এই। প্রয়োগ— নিবেদনমিদং।

ইদগা

এডুলিচার শব্দকোষ

ইদগা/ বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।

ইনটরপ্রেটর

এডুলিচার শব্দকোষ

ইনটরপ্রেটর/ [ইংরেজি interpreterএর লিপ্যন্তর] বিশেষ্য, আদালতে যে কর্মচারী আদালতের কথা বিচারপ্রার্থীকে এবং বিচারপ্রার্থীর কথা আদালতকে ভাষান্তরিত করিয়া জ্ঞাত করেন; দোভাষী।

ইদানীং

এডুলিচার শব্দকোষ

ইদানীং/ [ইদানীম্, ইদম্ (ইহা) + দানীম্ (কালার্থে)। দম-লোপ] অব্যয়, অধুনা; আজিকালি; সম্প্রতি; এইকালে; এক্ষণে। ইদানীং অব্যয়, ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। [সং. ইদম্ + দানীম্]।

ইদানীন্তন

এডুলিচার শব্দকোষ

ইদানীন্তন/ [ইদানীম্ + তন (ভবার্থে)] বিশেষণ, ইদানীং যা হইয়াছে; অধুনাতন; আধুনিক; বর্তমানকালীন। ২ নব্য। ইদানীন্তন বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

ইদাবৎসর

এডুলিচার শব্দকোষ

ইদাবৎসর/ [‘ইদ্বৎসর’ ইত্যাদি; ইদা চিহ্নিত বৎসর] বিশেষ্য, ত্রিংশ সূর্যোদয়ে যে মাস হয়, তার দ্বাদশ মাসে এক ইদা বৎসর। ইহা বর্ষ-পঞ্চকের তৃতীয় বর্ষ; ৩৬০ দিনে যে বৎসর।

ইদ্দত

এডুলিচার শব্দকোষ

ইদ্দত/ বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]।